আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৬
৯:১৩ অপরাহ্ণ

অতিথি গ্রুপ ও লায়ন্স ক্লাব অব ঢাকা গুলশান অতিথির উদ্যোগে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৬ | ৯:১৩ ০ শেয়ার
অতিথি গ্রুপ ও লায়ন্স ক্লাব অব ঢাকা গুলশান অতিথির উদ্যোগে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

মানবিক দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে অতিথি গ্রুপ ও লায়ন্স ক্লাব অব ঢাকা গুলশান অতিথির উদ্যোগে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় রাজধানীতে অতিথি গ্রুপের প্রধান কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-৩-এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ শহীদুল ইসলাম, এমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন প্রফেসর ডা. কাজী মাজহারুল ইসলাম দোলন, এমজেএফ; সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার মো. আনিসুর রহমান, এমজেএফ, লায়ন্স ক্লাব অব ঢাকা গুলশান অতিথি'র ফাস্ট ভাইস প্রেসিডেন্ট ও অতিথি সফটওয়্যার সলিউশন লিমিটেডের পরিচালক লাযন আফিয়া কনক,অতিথি প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান লায়ন নজরুল ইসলাম চৌধুরী ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রক্ত কর্মসূচির পরিচালক ডা. শাহানা জাফর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব ঢাকা গুলশান অতিথির চার্টার্ড প্রেসিডেন্ট এবং অতিথি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল, পিএমজেএফ।
কর্মসূচির মাধ্যমে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরা হয়। রক্তের অভাবে যেন কোনো মুমূর্ষু রোগী চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে নিয়মিত রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করা এবং মানবিক সেবায় সামাজিক অতিথি গ্রুপের অংশগ্রহণ বাড়ানো এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। রক্তদান কর্মসূচি বিষয়ে লায়ন সাইফুল ইসলাম পিএমজেএফ বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক উদ্যোগ। এ ধরনের কর্মসূচি মানুষের মধ্যে সহমর্মিতা, সামাজিক সচেতনতা ও পরোপকারের মানসিকতা জাগ্রত করার পাশাপাশি জরুরি সময়ে রক্তের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অতিথি গ্রুপ ও লায়ন্স ক্লাব অব ঢাকা গুলশান অতিথির এ উদ্যোগকে মানবিক সেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের একটি উল্লেখযোগ্য প্রয়াস। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন, অতিথি লিমিটেডের জিএম লায়ন সৈয়দ মহিউদ্দিন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর