জ্ঞানভিত্তিক সমাজ গঠন ও নতুন প্রজন্মের পাঠাভ্যাস বৃদ্ধিতে নতুন উদ্যোগ
বরগুনা, ১৮ অক্টোবর ২০২৬: বরগুনার বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজে ‘জুলাই স্মৃতি পৌর পাঠাগার’ উদ্বোধন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ নূরুল ইসলাম মনি।
নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ বৃদ্ধি, জ্ঞানচর্চার প্রসার এবং শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে এ পাঠাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
জ্ঞানভিত্তিক সমাজ গঠন, শিক্ষার্থীদের মননশীলতা বিকাশ এবং বই পড়ার সংস্কৃতি ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করে। পাঠাগারটি শিক্ষার্থীদের জ্ঞান অর্জন ও সৃজনশীল চিন্তাচর্চার একটি কার্যকর কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন