ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চলছে। চলমান এ কার্যক্রম পরিদর্শন করেছেন গাজীপুর জেলার উপপরিচালক আহমেদ হোসেন ভূইয়া। এ সময় তিনি নিজ হাতে ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করেন।
শনিবার (১৭ অক্টোবর) সকালে তুমলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কার্যক্রমে অংশ নেন। এ উপলক্ষে চুয়ারিয়াখোলা মিশন এলাকা থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে দক্ষিণ চুয়ারিয়াখোলা বাজারে গিয়ে শেষ হয়। পরে বাজারের ব্যবসায়ীদের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
উপপরিচালক আহমেদ হোসেন ভূইয়া বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসন বা জনপ্রতিনিধিদের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে নিয়মিত নজর দিতে হবে। পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও প্লাস্টিকের পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ থেকে তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা মিশন এলাকায় এ অভিযান শুরু হয়। বর্তমানে ইউনিয়নের নয়টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা, মশক নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, তুমলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আখন্দ, উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ নাজমুল হাই মামুন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন।
এ ছাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনিরুল ইসলাম, ইউপি সদস্য সাগর রোজারিও, আলী হোসেন, সাদিকুর রহমান, ফালান মন্ডল, মজিবুর রহমান ও বদরুজ্জামান সরকার মোমেন উপস্থিত ছিলেন। সংরক্ষিত নারী সদস্য সুপ্রিয়া সিঃ গমেজ ও হাসিনা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বাসিন্দা এবং ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরাও অভিযানে অংশ নেন।
আরও খবর
বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা প্রশাসক
শাখারিয়াতে বাস কাউন্টারে গণমাধ্যমকর্মীকে মারধরের অভিযোগ, পুলিশের সহায়তায় উদ্ধার সাংবাদিক
বরগুনায় পার্কিং করা বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
টেকনাফ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত
গুজব আতংক সৃষ্টি করে তাই সবাইকে সচেতন থাকতে হবে-ডিসি
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে মারতে উদ্যত, আনসারের হাতে আটক-১
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ অভিযান পরিদর্শনে উপপরিচালক আহমেদ হোসেন ভূইয়া

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন