আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৬
১১:৪৪ পূর্বাহ্ণ

বুটেক্স অধ্যাপক ড. মশিউর রহমান খানের মৃত্যু, উপাচার্যের শোক

আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৬ | ১১:৪৪ ০ শেয়ার
বুটেক্স অধ্যাপক ড. মশিউর রহমান খানের মৃত্যু, উপাচার্যের শোক

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মশিউর রহমান খান (দর্পণ) মারা গেছেন। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। এক শোকবার্তায় উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

অধ্যাপক ড. মো. মশিউর রহমান খান বুটেক্সের ফ্যাকাল্টি অব টেক্সটাইল ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বিভাগীয় প্রধান ছিলেন। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষার্থী কল্যাণ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে অধিভুক্ত কলেজগুলোর পরিদর্শকের দায়িত্বও পালন করেন তিনি। ২০২৪ সালের ১৮ থেকে ২৬ এপ্রিল তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামানের জার্মানি সফরকালে তিনি উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করেন।

কর্মজীবনের শুরুতে তিনি ওপেক্স গ্রুপে দুই বছর মার্চেন্ডাইজার হিসেবে কাজ করেন। পরে সিনহা গ্রুপে ডাইং মাস্টার ও ফ্যাক্টরি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সালের জুনে তিনি গার্মেন্টস টেকনোলজি বিষয়ে শিক্ষক হিসেবে তৎকালীন কলেজ অব টেক্সটাইল টেকনোলজিতে যোগ দেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি বস্ত্রশিক্ষা ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

শিক্ষাজীবনে অধ্যাপক ড. মশিউর রহমান খান ১৯৮৯ সালে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ অব টেক্সটাইল টেকনোলজি (বর্তমান বুটেক্স) থেকে টেক্সটাইল টেকনোলজিতে বিএসসি ডিগ্রি অর্জন করেন। ২০০২ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বোল্টন থেকে টেক্সটাইল স্টাডিজে এমএসসি এবং ২০১৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন ও কেমিকৌশল বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

মরহুমের জানাজা আগামীকাল রোববার (১৮ অক্টোবর) সকাল ৯টায় বুটেক্স ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর