আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৬
১১:৪১ পূর্বাহ্ণ

শারদীয় দুর্গাপূজায় কালীগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা খালেকুজ্জামান বাবলু

আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৬ | ১১:৪১ ০ শেয়ার
শারদীয় দুর্গাপূজায় কালীগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা খালেকুজ্জামান বাবলু

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু হিন্দু সম্প্রদায়ের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালির ঐতিহ্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য উৎসব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকুক—এটাই আমাদের প্রত্যাশা। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই চেতনাকে ধারণ করে একটি সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, দুর্গাপূজা যেন আনন্দ, উৎসাহ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়, সে জন্য সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। পূজামণ্ডপের নিরাপত্তা, শৃঙ্খলা ও সার্বিক পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
খালেকুজ্জামান বাবলু কালীগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, শারদীয় দুর্গোৎসব সবার জীবনে আনন্দ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর