আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৬
৯:৫৫ অপরাহ্ণ

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা, ৩ জনের কারাদণ্ড

আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৬ | ৯:৫৫ ০ শেয়ার
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা, ৩ জনের কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নুবহা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাঁচটি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ৬০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া বাসাইর বাজারে একটি অবৈধ স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) উপজেলার বাসাইর বাজার, জামালপুর ও ফুলদি এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।
অভিযান সূত্রে জানা যায়, নুবহা জেনারেল হাসপাতালে অপারেশন থিয়েটারের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও হালনাগাদ কাগজপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া নামবিহীন কেক উৎপাদন, মোড়ক ব্যবহার না করা এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৫২ ধারায় দুটি মামলায় মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তিনটি মামলায় প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়। একই সঙ্গে তিন আসামিকে যথাক্রমে ১৫ দিন, তিন মাস ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, স্যানিটারি ইন্সপেক্টর দেব প্রসাদ মিত্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঞা প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার নিশ্চিতকরণ এবং মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর