আজ থেকে সারাদেশে ন্যায় নারায়ণগঞ্জ বন্দরে ও শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দূগাপূজা।
১৭ অক্টোবর ২০২৬, শনিবার,বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ফনকুলের গোবিন্দকোল এলাকায় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃশাহ আলম। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে মোঃশাহ আলম পূজামণ্ডপের আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক পরিবেশ সম্পর্কে অবগত হন। পাশাপাশি পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়েও খোঁজ খবর নেন।
এ সময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও তাঁদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপনের গুরুত্বও উঠে আসে এ পরিদর্শনে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন