আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৬
৬:৪৬ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জে সাবেক কাউন্সিলর ভিবা হাসানের বিরুদ্ধে টুপি ব্যবসায়ী আকরামকে নিঃস্ব করার অভিযোগ

আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৬ | ৬:৪৬ ০ শেয়ার
নারায়ণগঞ্জে সাবেক কাউন্সিলর ভিবা হাসানের বিরুদ্ধে টুপি ব্যবসায়ী আকরামকে নিঃস্ব করার অভিযোগ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও সংরক্ষিত নারী কাউন্সিলর আফরোজা আফরোজ ভিবা হাসান এবং তাঁর স্বামী মহানগর বিএনপি নেতা হাসান আহম্মেদের নির্মম নির্যাতন ও জবরদখলের শিকার হয়ে পথে বসেছেন এক নিরীহ ধর্মীয় সামগ্রী বিক্রেতা। দীর্ঘ ২৫ বছরের আপ্রাণ চেষ্টায় গড়ে তোলা "আকরাম টুপি হাউস" হারিয়ে এখন চরম দিশেহারা ভুক্তভোগী মোঃ আকরাম হোসেন।

জানা যায়, নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মসজিদের সামনে বাংলাদেশ রেলওয়ের জায়গায় দীর্ঘ ২৫ বছর ধরে সুনামের সাথে টুপি, আতর, জায়নামাজসহ ধর্মীয় সামগ্রী বিক্রি করে আসছিলেন আকরাম হোসেন।

জায়গাটি রেলওয়ের হলেও এর ভাড়া আদায় করতেন বিএনপি নেতা হাসান আহম্মেদ। পূর্বে এটি টিনশেড ঘর থাকলেও সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর উচ্ছেদ অভিযানের পর ভুক্তভোগী আকরাম নিজের জমানো টাকায় ইট-সিমেণ্ট দিয়ে দোকানটি পুনরায় নির্মাণ করেন এবং হাসান আহম্মেদকেই নিয়মিত ভাড়া দিয়ে আসছিলেন। এই সুযোগে দোকান অ্যাডভান্স বাবদ বিভিন্ন সময়ে আকরামের কাছ থেকে প্রায় ৯ লাখের বেশি টাকা হাতিয়ে নেন হাসান আহম্মেদ ও তাঁর স্ত্রী ভিবা হাসান।

সাম্প্রতিক ব্যবসায়িক মন্দার কারণে গত ৪ অক্টোবর ৪ মাসের ভাড়া বকেয়া পড়লে ঘটে মর্মান্তিক ঘটনা। অভিযোগ উঠে, সাবেক কাউন্সিলর ভিবা হাসানের পোষ্য সন্ত্রাসী বাহিনী চার অক্টোবর রাত আনুমানিক ১১:৪৭ মিনিটের সময় আকরাম হোসেনকে তাঁর বাসা থেকে মারধর করতে করতে ভিবা হাসানের অফিসে নিয়ে যায়। সেখানে তাঁকে জোরপূর্বক তিনটি অলিখিত সরকারি স্ট্যাম্পে স্বাক্ষর করানো হয় এবং তাঁর কাছে থাকা রেলওয়ের ৩ শতাংশ জায়গা সংক্রান্ত লাইসেন্সের আবেদনের মূল কপিটি ছিনিয়ে নেওয়া হয়।

নিজের স্বপ্নের দোকানটি বাঁচাতে আকরাম হোসেন পাশের "জান্নাত ক্যাপ হাউস"-এর মালিক মোঃ সিহাবের কাছ থেকে টাকা ধার করে ভিবা হাসানের দাবি করা বকেয়া ভাড়া মিটিয়ে দেন। কিন্তু টাকা বুঝিয়ে দেওয়ার পরও ক্ষান্ত হননি ভিবা হাসান। তাঁর সন্ত্রাসী বাহিনী দিয়ে "আকরাম টুপি হাউস"-এর সমস্ত মালামাল বের করে দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরবর্তীতে স্ত্রী-সন্তানদের নিয়ে হাত-পা ধরে আকুতি জানালেও মন গলেনি সাবেক এই জনপ্রতিনিধির। উল্টো আকরামের সমস্ত ধর্মীয় সামগ্রী অন্যত্র সরিয়ে নিয়ে দোকানটি অন্য এক ব্যক্তির কাছে মোটা অংকে ভাড়া দিয়ে দেওয়া হয়।

ভুক্তভোগী আকরাম হোসেন বলেন যাদের জায়গার মালিকানা না থাকা সত্ত্বেও ২৫ বছর ধরে রসিদ ছাড়া ভাড়া দিয়ে আসলাম, নিজের টাকায় ইট দিয়ে দোকান বানালাম, আজ সামান্য বকেয়ার জন্য আমাকে এভাবে পথে বসিয়ে দিল! ভিবা হাসানের কাছে আমার এমনিতেও ২ লাখ টাকা জমা ছিল। ৩টি আলেম মেয়েসহ আমার পুরো পরিবারকে এখন আমি কীভাবে বাঁচাব? একজন জনপ্রতিনিধির যদি এই নীতি হয়, তবে সাধারণ মানুষ কার কাছে যাবে?"
এ বিষয়ে একাধিক বার বিভা হাসান এর ব্যক্তিগত মোবাইল ফোনে কল দিলেও কোন ধরনের সাড়া পাওয়া যায় নি তবে অভিযুক্ত অন্য আরেক জন কে প্রতিবেদক প্রশ্ন করলে তিনি জানান আকরাম এর বিষয়ে সব ঝামেলা শেষ করে দিয়েছি ১৪ অক্টোবর বিভা আম্মার অফিসে আকরাম কে তার দোকান এডভান্স বাবদ দেওয়া টাকা থেকে বকেয়া দোকান ভাড়া রেখে বাকি টাকা তার হাতে দিয়ে দেওয়া হয়েছে আপনার যদি আর কোন প্রশ্ন থাকে তবে সরাসরি এসে কথা বলেন বলে ফোনটি কেটে দেয় ।
ন্যায়বিচারের আশায় এবং নিজের আয়ের একমাত্র সম্বল দোকানটি ফিরে পেতে প্রথমত বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এবং তার সাথে সাথে নারায়নগঞ্জ পাচ আসনের মাননীয় সংসদ সদস্য
স্থানিয় জনপ্রতিনিধি ও সিটি কর্পোরেশন এর প্রশাসক মহাদয়ের সহ এখন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এই নিঃস্ব ব্যবসায়ী।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর