বন্দর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সাবেক নেতা মোঃ আলী আজগর মাষ্টার (৭২) আর নেই। ১৪ অক্টোবর বুধবার দিবাগত রাত ৮টায় রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি.....রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য নাতি-নাতনীসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বন্দর উপজেলা শিক্ষক সমিতির মহলে শোকের ছায়া নেমে এসেছে। ১৫ অক্টোবর বৃগস্পতিবার সকাল ৮টায় ঘারমোড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়। তাকে শেষ বিদায় জানাতে ছুটে আসেন বিশিষ্ট সমাজ সেবক জহিরুল ইসলাম মিন্টু, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাব্বির আহমেদ সেন্টু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শহীদুল্লাহ মাষ্টার, অবরসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, নূরুন্নবী ওসমানী, এ্যাডভোকেট মতিউর রহমান মতিন, মোক্তার উদ্দিন মুক্তু, বিএনপি নেতা মোঃ সেলিম মিয়া, সমাজ সেবক জসিমউদ্দিন মাতবর, মরহুমের ভাতিজা ইঞ্জিনিয়ার মোঃ মিনহাজউদ্দিন, শিক্ষানুরাগী মোঃ বশির খান, শিক্ষক নেতা সেলিম রেজা, নূর জাহিদ বাদল, আব্দুর রব লাবু, খোরশেদ আলম, মিজানুর রহমান, বন্দর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারি রানা মাসুমসহ এলাকার সর্বস্তরের মুসল্লীবৃন্দ। জীবদ্দশায় মরহুম আলী আজগর মাষ্টার ঘারমোড়া জামে মসজিদ ও পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক, ঘারমোড়া সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালণ করেছেন।
আরও খবর
বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা প্রশাসক
শাখারিয়াতে বাস কাউন্টারে গণমাধ্যমকর্মীকে মারধরের অভিযোগ, পুলিশের সহায়তায় উদ্ধার সাংবাদিক
বরগুনায় পার্কিং করা বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
টেকনাফ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত
গুজব আতংক সৃষ্টি করে তাই সবাইকে সচেতন থাকতে হবে-ডিসি
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে মারতে উদ্যত, আনসারের হাতে আটক-১
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
ঘারমোড়ার আলী আজগর মাষ্টার পরপারে

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন