আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৬
৭:৩৭ অপরাহ্ণ

সোনারগাঁয়ে মা ইলিশ রক্ষায় অভিযান, ১,২৫,০০ মিটার জাল জব্দ ও ধ্বংস

আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৬ | ৭:৩৭ ০ শেয়ার
সোনারগাঁয়ে মা ইলিশ রক্ষায় অভিযান, ১,২৫,০০ মিটার জাল জব্দ ও ধ্বংস

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬’-এর অংশ হিসেবে মেঘনা নদীতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলের দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং নৌ পুলিশের সহায়তায় উপজেলার বৈদ্যেরবাজার সংলগ্ন মেঘনা নদীতে এ বিশেষ অভিযান চালানো হয়।

উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. মামুন সরকার ও মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে নদী থেকে প্রায় ১,২৫,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৫ কেজি ইলিশ মাছ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে জব্দকৃত জাল সর্বসাধারণের সম্মুখে পুড়িয়ে ধ্বংস এবং উদ্ধারকৃত মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।

অভিযান প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার বলেন, ‘জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় এবং মা ইলিশের প্রজনন নিশ্চিতকরণে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে নদীতে জাল ফেলতে না পারে, সে লক্ষ্যে দিন-রাত আমাদের তদারকি ও অভিযান চলছে। ইলিশের বংশবৃদ্ধির সুফল স্থানীয় জেলে ও সর্বস্তরের জনগণই পাবেন, তাই মা ইলিশ রক্ষায় সবাইকে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।’

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর