আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৬
৬:৫২ পূর্বাহ্ণ

দৌলতপুরে জোড়া হত্যা: চাঞ্চল্যকর তথ্য দিল শুটার টুয়েল

আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৬ | ৬:৫২ ০ শেয়ার
দৌলতপুরে জোড়া হত্যা: চাঞ্চল্যকর তথ্য দিল শুটার টুয়েল

কুষ্টিয়ার দৌলতপুরে চরাঞ্চলের জোড়া হত্যা মামলার অন্যতম আসামি ও শুটার টুয়েল ফরাজি(৩০)কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত টুয়েলকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হলে বিজ্ঞ আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে জিজ্ঞাসাবাদকালে পুলিশের কাছে চরাঞ্চলের অপরাধ সাম্রাজ্য ও হত্যাকাণ্ডের বিষয়ে বেশ কিছু চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে সে।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) দুপুরে দৌলতপুর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমান।

​পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ২৭ অক্টোবর পদ্মার চরাঞ্চলে আধিপত্য বিস্তার, চরের জমি দখল এবং অবৈধ বালু ব্যবসাকে কেন্দ্র করে মুন্তাজ মন্ডল ও নাজমুল হোসেন নামের দুই ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করা হয়। ওই আলোচিত জোড়া হত্যা মামলার অন্যতম আসামি ও অস্ত্রধারী শুটার টুয়েল ফরাজিকে গত ৪ অক্টোবর বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। টুয়েল ফরাজি উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়ার গ্রামের আলাই ফরাজির ছেলে।

​সংবাদ সম্মেলনে দৌলতপুর থানার ওসি মো. খালেদুর রহমান জানান, টুয়েলকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হলে বিজ্ঞ আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের পেছনের মূল পরিকল্পনাকারী, চরাঞ্চলে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠী এবং অবৈধ বালু কারবারের নেপথ্যে থাকা ব্যক্তিদের সম্পর্কে টুয়েল গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

​ওসি খালেদুর রহমান আরও বলেন,টুয়েলের দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার বাকি আসামিদের গ্রেফতার এবং চরাঞ্চলকে অপরাধমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান জোরদার করা হবে। চরাঞ্চল ঘিরে যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে দৌলতপুর থানা পুলিশ কঠোর জিরো টলারেন্স নীতি বজায় রাখবে বলেও জানান তিনি।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর