আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৬
৯:২৫ অপরাহ্ণ

কালীগঞ্জে মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্ট, ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন পুবাইল বাজার একাদশ

আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৬ | ৯:২৫ ০ শেয়ার
কালীগঞ্জে মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্ট, ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন পুবাইল বাজার একাদশ

“মাদকমুক্ত সমাজ গড়ুন, মাদকে না বলুন”—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে কালীগঞ্জ আর.আর.এন. সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের যুবসমাজের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে মোট ১২টি দল অংশগ্রহণ করে।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. কামরুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম (মানু)।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্নামেন্টটি সঞ্চালনা করেন কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম সদস্য সচিব মো. শফিকুল ইসলাম (শফিক)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. নাদিমুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মো. মাকসুদুর রহমান, কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শওকত আকবর এবং কালীগঞ্জ বাজারের সেবা হোটেলের মালিক ফারুক আহমেদ।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মো. শামসুজ্জামান আকাশ এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামসুজ্জামান আকন্দ।
টুর্নামেন্টের ফাইনালে নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় খেলার ফলাফল ট্রাইব্রেকারে নির্ধারিত হয়। এতে পুবাইল বাজার একাদশ চ্যাম্পিয়ন এবং কালীগঞ্জ পৌরসভার ভাই ব্রাদার্স একাদশ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
চ্যাম্পিয়ন দলকে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন এবং রানার্সআপ দলকে ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন পুরস্কার দেওয়া হয়। ফাইনাল খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মুন্না হোসেন।
আয়োজকদের মতে, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সুস্থ বিনোদনের পরিবেশ তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর