মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে পরিচালিত ডোপ টেস্টে জেলা পুলিশের এক সদস্যের শরীরে মাদকের উপস্থিতি ধরা পড়েছে। মাদক সেবনের তথ্য মেলায় মো. ওসমান গনি নামের ওই ড্রাইভার কনস্টেবলের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে জেলা পুলিশ প্রশাসন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তার এই ডোপ টেস্ট সম্পন্ন হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সন্দেহভাজন হিসেবে কনস্টেবল ওসমান গনিকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. নূর মো. শামসুল আলম পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডোপ টেস্টের চূড়ান্ত প্রতিবেদনটি ইতোমধ্যে কিশোরগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়েছে।
অভিযুক্ত মো. ওসমান গনি জেলা পুলিশের ড্রাইভার কনস্টেবল হিসেবে কর্মরত। তিনি ঢাকা জেলার ধামরাই থানার সাহাবেলীশ্বর গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে।
মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি
এ বিষয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান স্পষ্ট জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
“মাদকের বিষয়ে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। এই নীতি সর্বসাধারণের পাশাপাশি পুলিশ সদস্যদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। বাহিনীর ভেতরে মাদকের কোনো স্থান নেই। কোনো সদস্যের যেন মাদকের সঙ্গে ন্যূনতম সম্পৃক্ততা না থাকে, তা নিশ্চিত করতেই সন্দেহভাজনদের নিয়মিত ডোপ টেস্ট করানো হচ্ছে।”
পুলিশ সুপার আরও জানান, এই নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই কনস্টেবল ওসমান গনির ডোপ টেস্ট করানো হয়। পরীক্ষায় মাদক সেবনের প্রমাণ মেলায় তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও খবর
বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা প্রশাসক
শাখারিয়াতে বাস কাউন্টারে গণমাধ্যমকর্মীকে মারধরের অভিযোগ, পুলিশের সহায়তায় উদ্ধার সাংবাদিক
বরগুনায় পার্কিং করা বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
টেকনাফ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত
গুজব আতংক সৃষ্টি করে তাই সবাইকে সচেতন থাকতে হবে-ডিসি
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে মারতে উদ্যত, আনসারের হাতে আটক-১
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
ডোপ টেস্টে মাদকের উপস্থিতি: কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন