দুর্দান্ত ব্যাটিংয়ের পরও জয় হাতছাড়া বাংলাদেশের, আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র

আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৬ | ১০:৩২ ০ শেয়ার
দুর্দান্ত ব্যাটিংয়ের পরও জয় হাতছাড়া বাংলাদেশের, আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র

দুর্দান্ত ব্যাটিংয়ের পরও বাজে ফিল্ডিং ও শেষ দিনের চাপ সামলাতে না পারায় আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে জয় তুলে নিতে পারেনি বাংলাদেশ। জয়ের সুযোগ তৈরি হলেও গুরুত্বপূর্ণ সময়ে একাধিক রানআউট ও সহজ ক্যাচ মিসের খেসারত দিতে হয়েছে টাইগারদের। অন্যদিকে, চতুর্থ ইনিংসে পুরো দিন ব্যাট করে পরাজয় এড়িয়েছে আফগানিস্তান।

টেস্টের পঞ্চম দিনে বাংলাদেশের বোলাররা প্রত্যাশা অনুযায়ী চাপ তৈরি করতে পারেননি। বিশেষ করে তিন স্পিনার তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান উইকেট থেকে বাড়তি সুবিধা আদায় করতে ব্যর্থ হন। বলেও পাননি প্রত্যাশিত টার্ন।

তবে শেষ পর্যন্ত বাংলাদেশের সামনে জয়ের সম্ভাবনা ছিল। দ্বিতীয় ইনিংসের ১২২তম ওভারে আফগান ব্যাটারদের রানআউট করার দুটি সুযোগ নষ্ট করেন বাংলাদেশের ফিল্ডাররা। এরপরও প্রায় ২০ ওভার খেলা হয়। এর মধ্যে হাসান মাহমুদের বলে একটি সহজ ক্যাচও মিস হয়। ওই সুযোগগুলো কাজে লাগাতে পারলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৪৬ রান করে। জবাবে আফগানিস্তান থামে ২৪০ রানে। ফলে ১০৬ রানের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৬৬ রান তুলে ইনিংস ঘোষণা করে টাইগাররা। এতে আফগানিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৭৯ রান।

এই বিশাল লক্ষ্য তাড়া করে জিততে পারলে বিশ্ব রেকর্ড গড়ত আফগানিস্তান। শেষ পর্যন্ত জয় না পেলেও চতুর্থ ইনিংসে তাদের ব্যাটিং ছিল প্রশংসনীয়। ওপেনার সাদেকুল্লাহ অটল করেন ১১১ রানের সেঞ্চুরি। রহমত শাহের ব্যাট থেকে আসে ৫১ রান, আর কায়েস আহমেদ অপরাজিত থাকেন ৪৯ রানে।

পুরো শেষ দিন ব্যাট করে পরাজয় এড়িয়ে টেস্টটি ড্র করে আফগানিস্তান। এশিয়ায় চতুর্থ ইনিংসে দীর্ঘ সময় ব্যাট করে টেস্টে জয়ের সমান ড্রয়ের তালিকায় তৃতীয় অবস্থানে উঠে আসে দলটি। ম্যাচ শেষে স্বস্তি ও আনন্দে সিজদা করেন আফগান ক্রিকেটাররা।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর