আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৬
৭:২০ অপরাহ্ণ

সৌদি ফেরত নির্যাতিত রেহেনাকে ১০ হাজার টাকা সহায়তা দিলেন মাধবপুরের ইউএনও

আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৬ | ৭:২০ ০ শেয়ার
সৌদি ফেরত নির্যাতিত রেহেনাকে ১০ হাজার টাকা সহায়তা দিলেন মাধবপুরের ইউএনও

সৌদি আরবে নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা হবিগঞ্জের মাধবপুরের গৃহকর্মী রেহেনা খাতুনের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। মঙ্গলবার (১৩ অক্টোবর) ইউএনওর কার্যালয়ে তাঁকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাফিউর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়।

রেহেনা তাঁর দুর্দশা, ঋণগ্রস্ততা ও আর্থিক সংকটের কথা তুলে ধরে সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি ও দালালের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা নেওয়াসহ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

রেহেনা বলেন, “ইউএনও স্যারের এই সহযোগিতা আমি চিরদিন মনে রাখব। আমি অনেক ঋণগ্রস্ত, এই টাকা আমার অনেক কাজে আসবে।”

ইউএনও মেহেদী হাসান জানিয়েছেন, রেহেনার লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে সর্বাত্মক সহযোগিতা করতে তাঁরা প্রস্তুত রয়েছেন।

মানবিক এই উদ্যোগকে স্বাগত জানাই। পাশাপাশি রেহেনার অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

নির্যাতিত নারীর পাশে দাঁড়ানোই হোক মানবিকতার পরিচয়।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর