আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৬
৩:৫৩ অপরাহ্ণ

পারিবারিক কলহের জেরে বন্দরে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৬ | ৩:৫৩ ০ শেয়ার
পারিবারিক কলহের জেরে বন্দরে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে পরকীয়ার জেরে সৃষ্ট পারিবারিক কলহের একপর্যায়ে সুফিয়া আক্তার নিশি (২৪) নামে এক গৃহবধূকে গলা কেটে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আব্দুল মান্নান ওরফে মনিরকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৪টার দিকে বন্দর উপজেলার তিনগাঁও উত্তরপাড়া এলাকায় পুরাতন মসজিদের পেছনে নিহতের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নিশি ওই এলাকার দেলোয়ার হোসেন ও পুতুল বেগমের মেয়ে। অভিযুক্ত মনির রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বারুইপাড়া এলাকার শফিকুল ইসলাম বাবুল ও আদরি খাতুনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী মনিরের পরকীয়ার অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের দাম্পত্য কলহ চলছিল। সোমবার রাতেও এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে নিশি ঘুমিয়ে পড়লে ভোররাতে মনির ধারালো ছুরি দিয়ে তাঁর গলায় আঘাত করেন। পরে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে।

হত্যাকাণ্ডের খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে জানান। পরে বন্দর থানার ডিউটি অফিসারের নির্দেশে এসআই নূর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় অভিযুক্ত মনিরকে গ্রেপ্তার করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর