আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৬
১০:০৫ অপরাহ্ণ

নবীগঞ্জে রেলওয়ের উচ্ছেদ অভিযান: দোকান-মার্কেট গুঁড়িয়ে দেওয়ায় দিশেহারা সাধারণ মানুষ

আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৬ | ১০:০৫ ০ শেয়ার
নবীগঞ্জে রেলওয়ের উচ্ছেদ অভিযান: দোকান-মার্কেট গুঁড়িয়ে দেওয়ায় দিশেহারা সাধারণ মানুষ

​নারায়ণগঞ্জের বন্দরে বাংলাদেশ রেলওয়ের কোটি কোটি টাকার অবৈধ সম্পত্তি উদ্ধার ও দখলমুক্ত করতে ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
​সোমবার (১২ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী উপজেলার নবীগঞ্জ বাসস্ট্যান্ড ও আশপাশ এলাকায় বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা জনাব মো: এরশাদ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
​অভিযানে উপস্থিত ছিলেন বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: সাদরুল আলম। এছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বাংলাদেশ রেলওয়ে পুলিশ, জেলা পুলিশ ও বন্দর থানা পুলিশের বড় একটি টিম আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে।
​স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের মতে, অভিযানে প্রায় তিন থেকে চারশত দোকানপাট, ঘরবাড়ি এবং নবীগঞ্জের 'এসান চেয়ারম্যান মার্কেট' সহ বেশ কয়েকটি মার্কেট এস্কেভেটর (বেকু) দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করছেন দুর্ঘটনাকবলিত ব্যবসায়ী ও সাধারণ এলাকাবাসী।
​উচ্ছেদকৃতদের অভিযোগ, অনেকেই বহু বছর ধরে রেলওয়ের সম্পত্তি লিজ নিয়ে বসবাস ও ব্যবসা-বাণিজ্য করে আসছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক অধিবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, "নোটিশ দেওয়া রেলওয়ের নিয়মিত প্রক্রিয়া হলেও এভাবে হঠাৎ এসে সবকিছু গুঁড়িয়ে দেওয়া হবে তা ভাবিনি। আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেল। আমরা গরিব বলেই আমাদের ঘরবাড়ি ও দোকান উচ্ছেদ করা হলো, অথচ পাশের প্রভাবশালীদের বাড়ি লাল দাগ দেওয়া সত্ত্বেও ধরা হয়নি।" বর্তমানে মাথার ওপর ছাদ হারিয়ে কোথায় যাবেন—তা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
​এদিকে উচ্ছেদ অভিযান সম্পর্কে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো: এরশাদ উদ্দিন সাংবাদিকদের জানান, "বাংলাদেশ রেলওয়ের সরকারি সম্পত্তি দখলমুক্ত করতেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। দখলদার ৩০ বা ৪০ বছর ধরে থাকুক না কেন, রেলওয়ের জমিতে কোনো অবৈধ দখলদারকে ছাড় দেওয়া হবে না। সরকারি জমি উদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের এই অভিযান নিয়মিত চলমান থাকবে।"
​তিনি আরও জানান, বেশ কয়েকজন দোকানদারকে নিজ দায়িত্বে সরে যাওয়ার জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা নিজ খরচে সরিয়ে না নিলে আইনানুগ ব্যবস্থা ও জেল-জরিমানা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
​উচ্ছেদ অভিযান ঘিরে বর্তমানে এলাকাটিতে থমথমে পরিবেশ বিরাজ করছে এবং গৃহহীন ও ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর