আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৬
১১:৩৬ অপরাহ্ণ

দৌলতপুরে ১৪২ বোতল ইস্কাফ ও ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৬ | ১১:৩৬ ০ শেয়ার
দৌলতপুরে ১৪২ বোতল ইস্কাফ ও ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে ১৪২ বোতল ইস্কাফ সিরাপ ও চার কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মো. আলী হোসেন (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৭৩ হাজার টাকা।

রোববার (১১ অক্টোবর) বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দৌলতপুর উপজেলার পশ্চিম ধর্মদহ গ্রামে এ অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের এজাহার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি রেইডিং টিম অভিযান পরিচালনা করে। অভিযানে আলী হোসেনের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে কাগজে মোড়ানো ১৪২ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ১৪ হাজার ২০০ মিলিলিটার বা ১৪ দশমিক ২ লিটার সিরাপ ছিল। এ ছাড়া একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে দুটি পোটলায় রাখা মোট চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৩ হাজার টাকা। অভিযুক্তকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তারের পর উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আলী হোসেনের বিরুদ্ধে দৌলতপুর থানায় নিয়মিত মামলা রুজু করার জন্য এজাহার দেওয়া হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়ায় রয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর