“মাদকমুক্ত দেশ গড়ি, ফুটবল খেলায় অংশগ্রহণ করি”—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় কালীগঞ্জ আর আর এন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় লাল দল ও সবুজ দল প্রতিদ্বন্দ্বিতা করে। ৬০ মিনিটের খেলায় ৪টি গোল করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লাল দল। অন্যদিকে, ২টি গোল করে রানারআপ হয় সবুজ দল। খেলায় বিজয়ী লাল দলকে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন এবং রানারআপ সবুজ দলকে ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন পুরস্কার হিসেবে দেওয়া হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক হোসেন মোহাম্মদ আরমান মাস্টার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরিদ আহমেদ মৃধা।
কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মোঃ ইব্রাহিম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলাটি সঞ্চালনা করেন কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ পাপ্পু মীর ও কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী সজিব। খেলার রেফারির দায়িত্ব পালন করেন স্বপন চন্দ্র সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মোল্লা, কালীগঞ্জ পৌরসভার সাবেক ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোফাজ্জল হোসেন মোমেন, মোঃ ইনজামুল হক জাকির, কালীগঞ্জ পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদুল্লাহ (আসাদ), ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাজম মাহমুদ, কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শওকত আকবর, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রাশেদুল হাসান (রিপন), পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম (সফিক) ও পৌর যুবদলের সদস্য মোঃ নাঈম।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী মোঃ ইউসুফ মিয়া, মোঃ মামুন সরকার, ইউসুম মৃধা, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ কামরুল ইসলাম, মোঃ দুলাল মিয়া, মোঃ সাব্বির হোসেন, মোঃ আওলাদ হোসেন, মোঃ রাজিব মিয়া, মোঃ মনির হোসেন ও মোঃ সুমন মিয়াসহ স্থানীয় ব্যবসায়ী ও ফুটবলপ্রেমীরা।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করবে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন