কিশোরগঞ্জ সদর থানার এক মাদক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মোস্তফা ভূইয়াকে (৪৮) গ্রেফতার করেছে এসআরবি-১৪, সিপিসি-২ (কিশোরগঞ্জ ক্যাম্প)।
গত বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক সাড় আটটার দিকে কিশোরগঞ্জ সদর থানার মহিষাখালি বাজার দোতলা মসজিদ সংলগ্ন বৌলাই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোস্তফা ভূইয়া কিশোরগঞ্জ সদর উপজেলার পাটধা (মহিষাখালী) গ্রামের সাহেদ আলী ভূইয়ার ছেলে।
এসআরবি সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ সদর থানার মামলা নং-২০(৪)২৩, জিআর-১৭০(৪)২৩ [ধারা: ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক)]-এ আদালত মোস্তফা ভূইয়াকে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই সে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় সিপিসি-২, এসআরবি-১৪-এর একটি আভিযানিক দল আসামির অবস্থান নিশ্চিত করে বৌলাই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ওয়ারেন্ট তামিলকারী অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি।
আরও খবর
বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা প্রশাসক
শাখারিয়াতে বাস কাউন্টারে গণমাধ্যমকর্মীকে মারধরের অভিযোগ, পুলিশের সহায়তায় উদ্ধার সাংবাদিক
বরগুনায় পার্কিং করা বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
টেকনাফ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত
গুজব আতংক সৃষ্টি করে তাই সবাইকে সচেতন থাকতে হবে-ডিসি
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে মারতে উদ্যত, আনসারের হাতে আটক-১
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
কিশোরগঞ্জে দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন