আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৬
১২:১৭ অপরাহ্ণ

বন্দরে দেউলী যুব সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৬ | ১২:১৭ ০ শেয়ার
বন্দরে দেউলী যুব সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জের বন্দরে দেউলী যুব সংঘের উদ্যোগে এলইডি টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের বক্তারকান্দি বালুর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলাকে কেন্দ্র করে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ম্যাচটি উপভোগ করেন দর্শকরা। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড় ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।

সমাজসেবক রোমান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. মালেক মেম্বার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ২৪ নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি মাকসুদুর রহমান মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. রাসেল মাহমুদ।

বিশেষ অতিথির বক্তব্যে মো. রাসেল মাহমুদ বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যবোধ গড়ে ওঠে। বিশেষ করে ফুটবল তরুণদের মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ জীবন গঠনে উৎসাহিত করে।

তিনি আরও বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করারও অন্যতম উপায়। একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাই তরুণদের মাঠমুখী করতে স্থানীয় পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন।

আয়োজক সূত্রে জানা যায়, নাহিদ, বাদশা, রকি, জুয়েল, রনি, জসিম, ইস্রাফিল, হৃদয়, জিহাদ ও রেদোয়ানসহ স্থানীয় যুবকদের উদ্যোগে টুর্নামেন্টটি আয়োজন করা হয়।

দেউলী যুব সংঘের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, নিয়মিত এমন ক্রীড়া আয়োজন করা হলে তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে, ইতিবাচক মানসিকতা তৈরি হবে এবং এলাকার সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর