বন্দর থানা প্রেসক্লাব ২০২৬-২৯২৮মেয়াদী কার্যনির্বাহী কমিটির প্রথম মাসিক সভা ৮ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৫টায় বন্দর বাজারস্থ কে কে টাওয়ারের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু সাঈদ মিয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমেদ মুন্নার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি সাব্বির আহমেদ সেন্টু,প্রস্তাবিত উপদেষ্টা শাহানাজ জামান,মোঃ নূরুল ইসলাম, অর্থ সম্পাদক সজিব খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজিদ হোসেন কিবরিয়া, সমাজকল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিমল চন্দ্র ঘোষ ও সাধারণ সদস্য নাজমুল হাসান সিয়াম। সভায় সাংগঠনিক নিয়ম অনুযায়ী সংগঠনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে পদত্যাগপত্র হস্তান্তর না করে তার পদত্যাগের বিষয়টি ফেসবুক ও বিভিন্ন মিডিয়ায় প্রচারের মাধ্যমে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করায় ক্লাবের নব-নির্বাচিত নির্বাচিত সভাপতি হাজী মুহসীন দেওয়ানকে সর্বসম্মতিক্রমে তার সভাপতি ও স্থায়ী সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। সভায় প্রতিমাসে চক্ষু চিকিৎসা শিবির, বুনিয়াদী সাংবাদিক প্রশিক্ষণ এবং ফ্যামেলী ডে করার সিদ্ধান্ত গৃহিত হয়। পরিশেষে নিয়মের নিমিত্তে সর্বসম্মতিক্রমে ক্লাবের সিনিয়র সহ-সভাপতি দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু সাঈদ মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।
আরও খবর
বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা প্রশাসক
শাখারিয়াতে বাস কাউন্টারে গণমাধ্যমকর্মীকে মারধরের অভিযোগ, পুলিশের সহায়তায় উদ্ধার সাংবাদিক
বরগুনায় পার্কিং করা বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
টেকনাফ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত
গুজব আতংক সৃষ্টি করে তাই সবাইকে সচেতন থাকতে হবে-ডিসি
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে মারতে উদ্যত, আনসারের হাতে আটক-১
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত আবু সাঈদ ভারপ্রাপ্ত সভাপতি

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন