আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৬
৫:১৩ অপরাহ্ণ

বন্দরে পরিবহন অফিসে গোপন চেম্বারে ৯৯ বোতল স্কাফ উদ্ধার, বাবা-ছেলে গ্রেপ্তার

আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৬ | ৫:১৩ 233 shares
বন্দরে পরিবহন অফিসে গোপন চেম্বারে ৯৯ বোতল স্কাফ উদ্ধার, বাবা-ছেলে গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে একটি পরিবহন প্রতিষ্ঠানের অফিস কক্ষের মেঝের নিচে সুড়ঙ্গসদৃশ গোপন চেম্বার থেকে ৯৯ বোতল স্কাফ ও নগদ ২ লাখ ৭৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করেছে র‍্যাব-১১ সিপিএসসি (সিপিসি-১, নারায়ণগঞ্জ)। এ ঘটনায় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ট্রাক মালিক বাবা ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।

‎শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত গভীর রাতে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় ওই পরিবহনের অফিসে অভিযান চালানো হয়।‎গ্রেপ্তারকৃতরা হলেন বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জগীপাড়া এলাকার আব্দুল করিম (৬০) এবং তাঁর ছেলে মো. মাসুম (৩২)।

‎

‎র‍্যাব-১১ সিপিসি নারায়ণগঞ্জের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. হানিন আল তুরাবী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লাঙ্গলবন্দ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার আব্দুল করিমের একাধিক ট্রাক রয়েছে এবং তিনি ওই স্থানটি ট্রাক রাখার কাজে ব্যবহার করতেন। সেখানে তাঁর একটি অফিস কক্ষও রয়েছে। অভিযানকালে অফিস কক্ষের মেঝের নিচে বিশেষ কৌশলে তৈরি করা একটি সুড়ঙ্গসদৃশ গোপন চেম্বারের সন্ধান মেলে। পরবর্তীতে ওই চেম্বার থেকে ৯৯ বোতল স্কাফ এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ৭৩ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।‎গ্রেপ্তার বাবা-ছেলের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাদক নির্মূল এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
রূপগঞ্জে গুলিভর্তি দুটি দেশীয় পেনগানসহ যুবক গ্রেপ্তার একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে দুই পরিবার ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান ডিসেম্বরের বিজয় দিবসে এক দিনের ছুটিতে মিলতে পারে টানা ৪ দিন পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ ঘিরে বিতর্ক! নারীবিদ্বেষের অভিযোগে দুই ভাগ দর্শক শাহরুখের আইনি নোটিশের দাবি মিথ্যা! অনন্ত আম্বানির ভিডিও ঘিরে নতুন বিতর্ক মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানো শুরু, প্রথম ফ্লাইটে যাচ্ছেন ১১২ বাংলাদেশি ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধে মরিয়া ডেমোক্র্যাটরা, চাপে পড়তে পারেন ট্রাম্প বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ন্যান্সির নতুন বক্তব্য, আসলে কী ঘটেছে?