নন্দিত টিভি
ই-পেপার
১৪ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
বন্দর থানার কর্মকর্তাদের সঙ্গে মাওলানা মইনুদ্দিন আহমাদের সাক্ষাৎ

বন্দর থানার কর্মকর্তাদের সঙ্গে
মাওলানা মইনুদ্দিন আহমাদের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক:
১৪ নভেম্বর ২০২৬

ইসলামিক বক্তা মুফতি আমীর হামজার আগমন উপলক্ষে বন্দর থানার কর্মকর্তাদের সঙ্গে মাওলানা মইনুদ্দিন আহমাদের সাক্ষাৎ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২৫ নম্বর ওয়ার্ডের বন্দর দক্ষিণ লক্ষনখোলা এলাকায় তারতীলুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আগামী ১৬ নভেম্বর আয়োজিত হতে যাচ্ছে এক ধর্মীয় মাহফিল। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মুফতি আমীর হামজা (এমপি)।

মাহফিলকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করার লক্ষ্যে বন্দর থানার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ।

এ সময় তিনি মাহফিলের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাওলানা মইনুদ্দিন আহমাদ। তিনি মাহফিলটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৬, ০৬:৩০ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর, ২০২৬, ০৬:১৮ পিএম

বন্দর থানার কর্মকর্তাদের সঙ্গে মাওলানা মইনুদ্দিন আহমাদের সাক্ষাৎ

জাতীয়
নিজস্ব প্রতিবেদক
বন্দর থানার কর্মকর্তাদের সঙ্গে মাওলানা মইনুদ্দিন আহমাদের সাক্ষাৎ

ইসলামিক বক্তা মুফতি আমীর হামজার আগমন উপলক্ষে বন্দর থানার কর্মকর্তাদের সঙ্গে মাওলানা মইনুদ্দিন আহমাদের সাক্ষাৎ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২৫ নম্বর ওয়ার্ডের বন্দর দক্ষিণ লক্ষনখোলা এলাকায় তারতীলুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আগামী ১৬ নভেম্বর আয়োজিত হতে যাচ্ছে এক ধর্মীয় মাহফিল। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মুফতি আমীর হামজা (এমপি)।

মাহফিলকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করার লক্ষ্যে বন্দর থানার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ।

এ সময় তিনি মাহফিলের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাওলানা মইনুদ্দিন আহমাদ। তিনি মাহফিলটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

নন্দিত টিভি

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।