দেশে ফিরলে ফাঁসি কার্যকর, আপিলের সুযোগ নেই শেখ হাসিনার: চিফ প্রসিকিউটর

আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৬ | ১:৫৮ 229 shares
দেশে ফিরলে ফাঁসি কার্যকর, আপিলের সুযোগ নেই শেখ হাসিনার: চিফ প্রসিকিউটর

সাজার বিরুদ্ধে আপিল করার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে তার ফাঁসির দণ্ড কার্যকর করা ছাড়া আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। একই সঙ্গে দণ্ডিত ও পলাতক হওয়ায় শেখ হাসিনাকে নতুন করে পাসপোর্ট দেওয়ার কোনো আইনগত সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।আমিনুল ইসলাম বলেন, প্রচলিত আইন অনুযায়ী কোনো ব্যক্তির দুই বছর বা তার বেশি মেয়াদের সাজা হলে তাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ থাকে না। সে অনুযায়ী দণ্ডপ্রাপ্ত ও পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাসপোর্ট ইস্যু করার আইনগত কোনো সুযোগ নেই।তিনি আরও বলেন, একজন দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস দেওয়া হলে তা বিচারপ্রক্রিয়াকে উপহাস করার শামিল হবে।শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলাকালে তিনি আদালতে উপস্থিত হয়ে আত্মপক্ষ সমর্থন করেননি উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, বিচার মোকাবিলা না করে তিনি দেশের বাইরে অবস্থান করেছেন। রায় ঘোষণার পরও নির্ধারিত সময়ের মধ্যে আপিল করেননি। ফলে ভবিষ্যতে তার আপিল করার আইনগত সুযোগ আর নেই বলে মন্তব্য করেন তিনি।


এ সময় শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর পক্ষ থেকে ভারতে বাংলাদেশের দূতাবাসে পাঠানো চিঠির বিষয়টিও তুলে ধরেন চিফ প্রসিকিউটর।তিনি জানান, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শেখ হাসিনার হয়ে পাসপোর্টের আবেদন করা হয়েছে। তবে শেখ হাসিনা নিজে কিংবা তার দল বা নেতাকর্মীদের পক্ষ থেকে আবেদন করা হয়নি। এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রীও বিষয়টিকে হাস্যকর বলেছেন বলে উল্লেখ করেন তিনি।শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো দলিলপত্র এখনো পাওয়া যায়নি বলেও জানান আমিনুল ইসলাম। তার ভাষ্য অনুযায়ী, ভারত সরকার জানিয়েছে, শেখ হাসিনার অনুরোধের পরিপ্রেক্ষিতে মানবিক কারণে তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে।চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা যদি সত্যিকার অর্থে বাংলাদেশে ফিরতে চান, তাহলে তাকে ভারত সরকারের কাছে লিখিত আবেদন করতে হবে। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানোই হবে স

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
৩ বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রামপুলিশ সদস্যরা শেখ হাসিনার পাসপোর্ট ও প্রত্যর্পণ ইস্যুতে ভারতের বক্তব্য, বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগের পরামর্শ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, এরদোয়ানের সঙ্গে বৈঠক আজ আজ তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন এরদোয়ান ‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী