বাংলাদেশ পুলিশের নিরস্ত্র পরিদর্শক পদ থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পেয়েছেন ৬৭ কর্মকর্তা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ। এতে বলা হয়েছে, পুলিশের নিরস্ত্র পরিদর্শক পদে কর্মরত ৬৭ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সহকারী পুলিশ সুপার পদে উন্নীত করা হয়েছে।প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদান করতে হবে। এ সংক্রান্ত আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।এ পদোন্নতির মধ্য দিয়ে পুলিশের ৬৭ কর্মকর্তার কর্মজীবনে নতুন দায়িত্ব ও পদমর্যাদার অধ্যায় যুক্ত হলো।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন