২০২৭ সালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আসছে ছুটির বড় সুখবর। পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটি উপভোগের সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা। আগামী বছর দুই ঈদ মিলিয়ে মোট ১১ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ঈদুল ফিতরে টানা পাঁচ দিন এবং ঈদুল আজহায় টানা ছয় দিনের ছুটি পাবেন তারা।বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে দুই ঈদের ছুটির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, পবিত্র ঈদুল ফিতরের দিন থাকবে সাধারণ ছুটি। এর পাশাপাশি ঈদের আগে দুই দিন এবং ঈদের পর দুই দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
ফলে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে ঈদুল ফিতরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।অন্যদিকে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষেও থাকছে আরও দীর্ঘ ছুটি। এ ঈদের দিন সাধারণ ছুটির পাশাপাশি ঈদের আগে দুই দিন এবং ঈদের পরে তিন দিন নির্বাহী আদেশে ছুটি রাখা হয়েছে। সব মিলিয়ে কোরবানির ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ছয় দিনের ছুটি পাবেন।জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ২০২৭ সালে দুই ঈদকে কেন্দ্র করে সরকারি চাকরিজীবীদের জন্য মোট ১১ দিনের ছুটি নির্ধারিত হয়েছে।এতে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো এবং ঈদের প্রস্তুতি নেওয়ার জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ছুটি পাওয়ার সুযোগ পাবেন।আরও খবর
কারাগারে এমপি গাজী নজরুল, সংসদে জানালেন স্পিকার
২১ জানুয়ারি প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়নে ভোট
১২ দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশ, রাজধানীতে অটোরিকশা সংকট
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর
৫৫ তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে বরগুনায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা
জুলাইকে স্বীকৃতি নয় বিএনপির দ্বিচারিতা নিয়ে হাসনাতের প্রশ্ন
২০২৭ সালে দুই ঈদে টানা ১১ দিনের ছুটি

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন