দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত এক হাজার ২৭২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন। আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে এক হাজার ১৬৭ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে একজন এবং চট্টগ্রাম বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ২১৯ জনে।এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৩২৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ফলে এ পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৩৫ হাজার ৪৭৫ জনে।স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, নিশ্চিত হাম ও সন্দেহভাজন রোগীর সংখ্যা এবং উপসর্গ নিয়ে মৃত্যুর হিসাব—সব মিলিয়ে পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।আরও খবর
কারাগারে এমপি গাজী নজরুল, সংসদে জানালেন স্পিকার
২১ জানুয়ারি প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়নে ভোট
১২ দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশ, রাজধানীতে অটোরিকশা সংকট
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর
৫৫ তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে বরগুনায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা
জুলাইকে স্বীকৃতি নয় বিএনপির দ্বিচারিতা নিয়ে হাসনাতের প্রশ্ন
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন