ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) মিডিয়া মো. আকতার হোসেন।তিনি জানান, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
তাঁকে আটক করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে আকতার হোসেন বলেন, ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নিয়ে আসা হয়েছে।এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির কার্যালয় থেকে তাঁকে আটক করা হয় বলে জানা গেছে। তবে কী ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন