কিশোরগঞ্জ সদর থানায় মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ রাশিদ ওরফে রশিদ ওরফে রাশেদ (৩৩)-কে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট সিপিসি-২, এসআরবি-১৪, কিশোরগঞ্জ।
গত ১ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মধ্যপাড়া এলাকায় একটি ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাশিদ কিশোরগঞ্জ সদর থানার যশোদল মধ্যপাড়া এলাকার মৃত আরজ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃত আসামির বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানার মামলা নং-১৮(৭)২৫, জিআর নং-৩২১/২৫ এবং ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১০(ক) ধারায় ১ বছরের সাজা ও গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘ দিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক জীবনযাপন করছিলেন।
এসআরবি-১৪ সূত্রে আরও জানা যায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এসআরবি-১৪ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত করা হয়। পরবর্তীতে সিপিসি-২, এসআরবি-১৪, কিশোরগঞ্জের একটি চৌকস আভিযানিক দল যশোদল মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে সফলভাবে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।