আপডেটঃ ০১ নভেম্বর, ২০২৬
৬:২৬ অপরাহ্ণ

বন্দরে মুছাপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আবুল কাউছার আশার মতবিনিময় সভা

আপডেটঃ ০১ নভেম্বর, ২০২৬ | ৬:২৬ ০ শেয়ার
বন্দরে মুছাপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আবুল কাউছার আশার মতবিনিময় সভা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল কাউছার আশা।

দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় দলীয় ঐক্য, পারস্পরিক সমন্বয় এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে মতামত তুলে ধরেন উপস্থিত নেতাকর্মীরা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. মো. আব্দুল হক মোল্লা, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. নুর হোসেন নুরু ও হাসানুজ্জামান খোকন এবং মুছাপুরের সমাজসেবক হাজী মো. আলী হোসেন।

সভায় সভাপতিত্ব করেন মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তারা মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহিন আহমেদ।

এ সময় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পেনাং প্রদেশ, মালয়েশিয়া বিএনপির সভাপতি হাজী মো. গোলাপ হোসেন।

মতবিনিময় সভায় নেতাকর্মীরা দলীয় সাংগঠনিক ঐক্য বজায় রাখা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বিএনপির কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর