আপডেটঃ ০১ নভেম্বর, ২০২৬
৩:৫০ অপরাহ্ণ

রূপগঞ্জে বিপুল পরিমাণ ফায়ারড্রিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেটঃ ০১ নভেম্বর, ২০২৬ | ৩:৫০ ০ শেয়ার
রূপগঞ্জে বিপুল পরিমাণ ফায়ারড্রিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ রূপগঞ্জে ৬৪২ বোতল ফায়ারড্রিলসহ শিমুল হোসেন (৩৬) ও ইয়ামিন আলী(২১)নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।রোববার (পহেলা নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার(অপারেশন ও অপরাধ ) তারিক আল মেহেদী।

এর আগে জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান এর নির্দেশে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন এর তত্ত্বাবধানে এস আই অজয় কুমারের নেতৃত্বে শনিবার রাত সারে ১১ টার দিকে উপজেলার গুতিয়াব প্রগতি স্কুলের সামনে থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এসময় গ্রেপ্তারকৃতর কাছ থেকে ৬৪২ বোতল ফায়ারড্রিল উদ্ধার করা হয়। এছাড়াও মাদক কাজে ব্যবহৃত একটি ট্রাক আটক করা হয়।

গ্রেপ্তারকৃত শিমুল হোসেন রাজশাহী জেলার বাঘা থানার মনিগ্রাম এলাকার জামাল উদ্দিনের ছেলে ও ইয়ামিন আলী একই জেলা ও থানার পারসাওতা বিনোদপুর এলাকার আব্দুল লতিফ ছেলে ।রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর