আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৬
৯:৪৭ অপরাহ্ণ

সোনারগাঁয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা

আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৬ | ৯:৪৭ ০ শেয়ার
সোনারগাঁয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানবিক " ডাঃ মুস্তাফিজুর রহমান দিগন্ত "-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্কুলের ছাত্র-ছাত্রী এবং স্থানীয় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এ ছাড়া রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান।

এ সময় আতাউর রহমান তাঁর বক্তব্যে বলেন, “আমি চেয়ারম্যান পদে নির্বাচিত হলে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখব।”স্থানীয় মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি সামাজিক দায়িত্ব পালনে আগ্রহ প্রকাশ করেন।

ডাঃ মুস্তাফিজুর রহমান দিগন্ত তার বক্তব্যে বলেন, এলাকার অসহায় ও সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় মেম্বার মামুন,মোগরাপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মাজহারুল ইসলাম মানিক ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক দোলনসহ সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর