আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৬
৯:১১ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর সফল জাপান সফর শেষে দেশে প্রত্যাবর্তনে চীফ হুইপ নূরুল ইসলাম মণির শুভেচ্ছা

আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৬ | ৯:১১ ০ শেয়ার
প্রধানমন্ত্রীর সফল জাপান সফর শেষে দেশে প্রত্যাবর্তনে চীফ হুইপ নূরুল ইসলাম মণির শুভেচ্ছা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফল রাষ্ট্রীয় জাপান সফর শেষে দেশে প্রত্যাবর্তনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মণি।

এক শুভেচ্ছা বার্তায় চীফ হুইপ বলেন, প্রধানমন্ত্রীর এই জাপান সফর বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক আস্থা এবং কৌশলগত অংশীদারত্বকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সফরের মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

তিনি আরও বলেন, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠকে জ্বালানি নিরাপত্তা, জাপানি বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর, অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক যোগাযোগ জোরদার এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাপানের সহযোগিতার বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে।

চীফ হুইপ নূরুল ইসলাম মণি বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। এ চুক্তির আওতায় বাংলাদেশের ৭ হাজার ৩৭৯টি পণ্য জাপানের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। অন্যদিকে, স্টিল, অটোমোটিভ পার্টস ও ইলেকট্রনিক কম্পোনেন্টসহ বিভিন্ন জাপানি পণ্য বাংলাদেশে পর্যায়ক্রমে শুল্কমুক্ত বা অগ্রাধিকারমূলক বাজারসুবিধা পাবে।

তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তির ফলে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণ, শিল্পের বিকাশ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা আরও জোরদার হবে।

পরিশেষে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফল রাষ্ট্রীয় জাপান সফর শেষে নিরাপদে দেশে প্রত্যাবর্তনে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান চীফ হুইপ নূরুল ইসলাম মণি। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর