গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডকে মাদক, সন্ত্রাস ও দখলমুক্ত করে একটি আধুনিক, নিরাপদ ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান আসন্ন পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ইউসুফ মিয়া। বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ইউসুফ মিয়া এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। এ লক্ষ্যে তিনি ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।
রাজনৈতিক জীবনে মোঃ ইউসুফ মিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল। পাশাপাশি গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলনের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যুক্ত থেকে দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। দলীয় সূত্রে জানা যায়, তিনি কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সভাপতির দায়িত্বও পালন করছেন।
আসন্ন কালীগঞ্জ পৌরসভা নির্বাচন সামনে রেখে নিজের নির্বাচনী ভাবনা ও এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মোঃ ইউসুফ মিয়া বলেন, “কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আমার জন্মভূমি। এ এলাকার সঙ্গে জড়িয়ে আছে আমার শৈশবের অসংখ্য স্মৃতি। এলাকার মানুষের ভালোবাসা ও আন্তরিকতা আমাকে সব সময় অনুপ্রাণিত করে। মানুষের কল্যাণে কাজ করাই আমার রাজনীতি ও জনসেবার মূল লক্ষ্য। আমি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তাদের সেবা করতে চাই। সবার সহযোগিতায় একটি আদর্শ সমাজ গড়ে তোলাই আমার প্রত্যাশা।”
তিনি মনে করেন, একটি এলাকার প্রকৃত উন্নয়ন শুধু রাস্তাঘাট নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সামাজিক নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং দুর্নীতিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে ৩ নম্বর ওয়ার্ডকে একটি উন্নত ও বসবাসযোগ্য জনপদে রূপান্তর করা সম্ভব।
ইউসুফ মিয়া আরও বলেন, “কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মানুষ শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন চান। জনগণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতায় কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে কাজ করব। এলাকার মানুষের চলাচল ও বসবাসের পরিবেশ উন্নত করা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং দখলমুক্ত, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করব।”
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে পারলে ওয়ার্ডের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া সম্ভব হবে। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে নাগরিকদের প্রত্যাশা অনুযায়ী উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করাই হবে তাঁর অগ্রাধিকার।
এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক অধিকার ও সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে মোঃ ইউসুফ মিয়া কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
আরও খবর
বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা প্রশাসক
শাখারিয়াতে বাস কাউন্টারে গণমাধ্যমকর্মীকে মারধরের অভিযোগ, পুলিশের সহায়তায় উদ্ধার সাংবাদিক
বরগুনায় পার্কিং করা বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
টেকনাফ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত
গুজব আতংক সৃষ্টি করে তাই সবাইকে সচেতন থাকতে হবে-ডিসি
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে মারতে উদ্যত, আনসারের হাতে আটক-১
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয় ইউসুফ মিয়ার, লক্ষ্য আধুনিক ও আদর্শ ৩ নম্বর ওয়ার্ড

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন