আসন্ন চরপাতা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। সাধারণ ভোটার ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জমে উঠেছে সাবেক সফল চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী জনাব নাজিম উদ্দিন হাওলাদার-এর নির্বাচনী প্রচার-প্রচারণা।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি চরপাতা কাজীর হাট বাজারে এক বিশাল নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শত শত স্থানীয় ভোটার ও নেতাকর্মীর উপস্থিতিতে আয়োজিত এই সভাটি একপর্যায়ে জনসমুদ্রে রূপ নেয়। দেলোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে সভাটি অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্যে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব নাজিম উদ্দিন হাওলাদার তার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক এবং বিগত ১৩ বছরের সফল দায়িত্ব পালনের নানা ইতিবাচক অর্জন তুলে ধরেন। তিনি বলেন, দায়িত্ব পালনকালে তিনি সবসময় সততা, নিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সাথে কাজ করেছেন। ত্রাণ ও সরকারি মালামাল সুষ্ঠুভাবে বিতরণ এবং সঠিক সালিশী ব্যবস্থার মাধ্যমে এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে তিনি সবসময় সচেষ্ট ছিলেন।
প্রতিপক্ষের ষড়যন্ত্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতে তার বিরুদ্ধে বানোয়াট ও ভিত্তিহীন অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। তবে কোনো অনিয়ম ও অনৈতিকতার প্রমাণ না পাওয়ায় মাত্র তিন মাসের ব্যবধানে সেই ষড়যন্ত্রমূলক প্রস্তাব প্রত্যাহার করতে বাধ্য হয় প্রতিপক্ষ। তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, পরিষদ থেকে তিনি কখনো কোনো অবৈধ উপার্জনের সাথে জড়িত ছিলেন না এবং ভবিষ্যতেও থাকবেন না; জনগণের সেবা করাই তার একমাত্র লক্ষ্য ।নিজের রাজনৈতিক আদর্শ ও অবদানের কথা স্মরণ করে তিনি জানান, ১৯৭৮ সালে ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালনের মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু হয়। পরবর্তীতে তিনি উপজেলা বিএনপির ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, ২০০৯ সাল পর্যন্ত উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবং পরবর্তীতে সাধারণ সম্পাদকের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন। এ সময় তিনি তার প্রয়াত বড় ভাই এবং বিশিষ্ট বিএনপি নেতা মান্নান হাওলাদার-এর রাজনৈতিক আদর্শ ও দলের প্রতি অবিচল আনুগত্যের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।শেষে দলের শীর্ষ নেতৃবৃন্দের পরামর্শ ও স্থানীয় জনসাধারণের ভালোবাসাকে পুঁজি করে আগামী দিনেও চরপাতা ইউনিয়নের উন্নয়ন এবং জনগণের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন জনাব নাজিম উদ্দিন হাওলাদার।
আরও খবর
বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা প্রশাসক
শাখারিয়াতে বাস কাউন্টারে গণমাধ্যমকর্মীকে মারধরের অভিযোগ, পুলিশের সহায়তায় উদ্ধার সাংবাদিক
বরগুনায় পার্কিং করা বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
টেকনাফ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত
গুজব আতংক সৃষ্টি করে তাই সবাইকে সচেতন থাকতে হবে-ডিসি
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে মারতে উদ্যত, আনসারের হাতে আটক-১
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
চরপাতায় নাজিম উদ্দিন হাওলাদারের নির্বাচনী প্রচারণায়

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন