আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৬
১:৫০ অপরাহ্ণ

শরীয়তপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, গোসাইরহাট থেকে জাফর-সোহেলের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৬ | ১:৫০ ০ শেয়ার
শরীয়তপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, গোসাইরহাট থেকে জাফর-সোহেলের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) গোসাইরহাট উপজেলা ও পৌরসভা যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় নেতৃত্ব দেন সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট জাফর ইকবাল মাসুদ ও মো. মোজাম্মেল হোসেন সোহেল।

শরীয়তপুর জেলা যুবদলের আহ্বানে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে গোসাইরহাট থেকে বিপুলসংখ্যক মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা শরীয়তপুর পৌরসভা প্রাঙ্গণে পৌঁছান। পরে সেখানে জেলা যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রধান শোভাযাত্রায় অংশ নেন তাঁরা।

শরীয়তপুর পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গীর মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শোভাযাত্রায় উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের যুবদল এবং ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

কর্মসূচিতে আরও নেতৃত্ব দেন গোসাইরহাট উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এস এম পাপেল এবং শামসুর রহমান কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন বেপারী।

এ সময় উপস্থিত ছিলেন আলহাজ মিন্টু জমাদ্দার, এইচ এম আতাউর রহমান দুদু, শফিক মুন্সি, মো. রিপন মোল্লা, নাছির হাওলাদার, রবিন বেপারী, আতাহার রাড়ী, মনির ঢালী ও মেহেদী হাসান মনিরসহ স্থানীয় যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শোভাযাত্রা ও সমাবেশ শেষে নেতৃবৃন্দ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই যুবদল দেশের গণতন্ত্র রক্ষা এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে ভূমিকা রেখে আসছে। আগামীতেও গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের অধিকার রক্ষা এবং দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে সংগঠনটি।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর