আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৬
৫:৪২ অপরাহ্ণ

গাজীপুরে কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৭৩৯ শ্রমিক-কর্মচারী ছাঁটাই চাকরি হারিয়ে দুশ্চিন্তায় শ্রমিকেরা

আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৬ | ৫:৪২ 217 shares
গাজীপুরে কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৭৩৯ শ্রমিক-কর্মচারী ছাঁটাই  চাকরি হারিয়ে দুশ্চিন্তায় শ্রমিকেরা

গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় কেয়া গ্রুপের চারটি প্রতিষ্ঠানের ৭৩৯ জন শ্রমিক ও কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। ছাঁটাইয়ের খবরে চাকরি হারানো শ্রমিকদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে কাজ করা শ্রমিকদের অনেকেই এখন পরিবার-পরিজন নিয়ে কীভাবে চলবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
ছাঁটাই হওয়া প্রতিষ্ঠানগুলো হলো—কেয়া গ্রুপের নিট কম্পোজিট ডিভিশন, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন ও কেয়া ইয়ার্ন মিলস লিমিটেড।
কারখানাটির সুইং সেকশনের অপারেটর ইয়াসমিন বেগম দীর্ঘ ১৮ বছর ধরে সেখানে কাজ করেছেন। চাকরি হারানোর পর নিজের ও পরিবারের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘দীর্ঘ ১৮ বছর ধরে এই কারখানায় কাজ করছি। এখন চাকরি হারিয়ে পরিবার নিয়ে কীভাবে চলব, সেটাই চিন্তার বিষয়।’
অন্যদিকে, প্রায় ১৯ বছর ধরে কারখানায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেছেন আবেদা বেগম। চাকরি হারানোর খবর পেয়ে কারখানার প্রধান ফটকের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি।
আবেদা বেগম বলেন, ‘এত বছর চাকরি করে শেষ পর্যন্ত শূন্য হাতে বিদায় নিতে হচ্ছে।’
এদিকে, শ্রমিক ছাঁটাইয়ের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশ। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুজ্জামান বলেন, পাঁচবার লে-অফের পর কেয়া নিট কম্পোজিটের ৭৩৯ শ্রমিককে এক নোটিশে ছাঁটাই করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে ছাঁটাই হওয়া শ্রমিকদের বকেয়া পাওনা ও ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার জোর দাবি জানাচ্ছি।
তবে ছাঁটাই হওয়া শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে আশ্বাস দিয়েছে কেয়া গ্রুপ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিন বলেন, ছাঁটাই হওয়া শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী সব পাওনা পরিশোধ করা হবে।
এ বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, কেয়া গ্রুপের চারটি প্রতিষ্ঠানে ৭৩৯ জন কর্মকর্তা ও কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিষ্ঠানগুলোর প্রধান ফটকে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
তারেক রহমান-এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা, কী ঘটবে বাংলাদেশে? সারা দেশে বাড়তি পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ আইজিপির ৩ বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রামপুলিশ সদস্যরা শেখ হাসিনার পাসপোর্ট ও প্রত্যর্পণ ইস্যুতে ভারতের বক্তব্য, বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগের পরামর্শ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, এরদোয়ানের সঙ্গে বৈঠক আজ আজ তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন এরদোয়ান ‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন