আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৬
১:৩০ অপরাহ্ণ

গাজীপুরে গুলি করে বিকাশের প্রায় ৩ কোটি টাকা ছিনতাই, গুলিবিদ্ধ অ্যাকাউন্টস ম্যানেজার

আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৬ | ১:৩০ 204 shares
গাজীপুরে গুলি করে বিকাশের প্রায় ৩ কোটি টাকা ছিনতাই, গুলিবিদ্ধ অ্যাকাউন্টস ম্যানেজার

গাজীপুরের শ্রীপুরে অস্ত্রের মুখে জিম্মি করে বিকাশ ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় ছিনতাইকারীদের গুলিতে বিকাশের এক অ্যাকাউন্টস ম্যানেজার গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বিকাশের অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল, প্রাইভেটকারচালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ হোসেন। তাঁরা সবাই বিকাশের ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেডের কর্মকর্তা। গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড শ্রীপুর’ নামের প্রতিষ্ঠানটি শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় বিকাশের কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় এবং পোশাক কারখানার শ্রমিকদের বেতন পরিশোধের চাপ থাকায় প্রতিষ্ঠানটিতে নগদ টাকার সংকট দেখা দেয়। পরে বিকাশের নিয়ম অনুযায়ী, নরসিংদী সদরের বিকাশ ডিস্ট্রিবিউটর হযরত আলী মুন্সীর কাছ থেকে বিকাশের ব্যালেন্সের বিপরীতে নগদ টাকা সংগ্রহ করে প্রাইভেটকারে করে শ্রীপুরে ফিরছিলেন তাঁরা।

পথে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রাইভেটকারটি কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়িটির গতিরোধ করে। এ সময় তারা চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে প্রাইভেটকারের কাচ ভেঙে ফেলে। একপর্যায়ে পিস্তল বের করে অ্যাকাউন্টস ম্যানেজার হিমেলকে গুলি করে তারা।

পরে প্রাইভেটকারে থাকা তিনটি প্লাস্টিকের বস্তা নিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। সংশ্লিষ্টদের দাবি, বস্তাগুলোতে মোট চার কোটি টাকা ছিল। ছিনতাই হওয়া টাকার পরিমাণ আনুমানিক তিন কোটি টাকা বলে ধারণা করছেন তাঁরা। তবে ছিনতাই হওয়া টাকার সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল ও আহত ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
তারেক রহমান-এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা, কী ঘটবে বাংলাদেশে? সারা দেশে বাড়তি পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ আইজিপির ৩ বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রামপুলিশ সদস্যরা শেখ হাসিনার পাসপোর্ট ও প্রত্যর্পণ ইস্যুতে ভারতের বক্তব্য, বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগের পরামর্শ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, এরদোয়ানের সঙ্গে বৈঠক আজ আজ তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন এরদোয়ান ‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন