আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৬
১২:১২ অপরাহ্ণ

গাইবান্ধার কামারজানি চরে রঙিন গাজরের বীজ বিতরণ ও প্রশিক্ষণ

আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৬ | ১২:১২ 211 shares
গাইবান্ধার কামারজানি চরে রঙিন গাজরের বীজ বিতরণ ও প্রশিক্ষণ

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলে কৃষকদের আয় বৃদ্ধি ও কৃষিতে বৈচিত্র্য আনতে রঙিন গাজরের বীজ বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় কামারজানি বালুচরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ও গবেষক প্রফেসর ড. মো. হারুন অর-রশিদের নেতৃত্বে পরিচালিত গবেষণার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম। কর্মসূচিতে ৫০ জন কৃষককে গাজর চাষের পদ্ধতি ও সম্ভাবনা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয় এবং বিনামূল্যে বীজ বিতরণ করা হয়।

বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের আর্থিক সহায়তায় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে দেশি-বিদেশি ৪০টি গাজরের জাত ও জার্মপ্লাজম নিয়ে গবেষণা চলছে। এর লক্ষ্য চরাঞ্চলের মাটি ও আবহাওয়ার উপযোগী জাত নির্বাচন এবং উৎপাদন বৃদ্ধি।

সংশ্লিষ্টরা জানান, উন্নত জাতের বীজ ও আধুনিক চাষাবাদ পদ্ধতি কাজে লাগাতে পারলে চরাঞ্চলে গাজর চাষ লাভজনক হতে পারে। তবে বন্যা, খরা, সার-বীজের সংকট ও কৃষি উপকরণের উচ্চমূল্য কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ। কৃষকদের প্রত্যাশা, সরকারি সহায়তা ও কৃষি উপকরণে ভর্তুকি বাড়ানো হলে গাজর চাষ সম্প্রসারণের পাশাপাশি তাঁদের আয়ও বাড়বে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
তারেক রহমান-এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা, কী ঘটবে বাংলাদেশে? সারা দেশে বাড়তি পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ আইজিপির ৩ বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রামপুলিশ সদস্যরা শেখ হাসিনার পাসপোর্ট ও প্রত্যর্পণ ইস্যুতে ভারতের বক্তব্য, বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগের পরামর্শ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, এরদোয়ানের সঙ্গে বৈঠক আজ আজ তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন এরদোয়ান ‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন