বাংলাদেশের হজযাত্রীদের জন্য ২০২৭ সালের হজের কোটা বাড়িয়েছে সৌদি আরব। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজে যেতে আগ্রহীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে গত ১৬ নভেম্বর। এ নিবন্ধন চলবে আগামী ২২ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
বুধবার (১৮ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদ। তিনি জানান, বর্ধিত কোটা ও সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।এদিকে, নিবন্ধনের সময়সীমা ও সংশ্লিষ্ট তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলসহ সব গণমাধ্যমে স্ক্রল আকারে প্রচারের অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন