বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, 19 November 2026
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৬
১২:৫৩ অপরাহ্ণ

টুঙ্গিপাড়ায় নাশকতায় জড়িতদের ছাড় নয়, ভিডিও-অডিও দেখে শনাক্তের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৬ | ১২:৫৩ 210 shares
টুঙ্গিপাড়ায় নাশকতায় জড়িতদের ছাড় নয়, ভিডিও-অডিও দেখে শনাক্তের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ জন্য ঘটনার ভিডিও ফুটেজ, অডিও এবং ছবি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ধরার নির্দেশনার কথা তুলে ধরে মন্ত্রী বলেছেন, কোনো নিরীহ মানুষ যেন গুলিতে প্রাণ না হারান, সেটিই সরকারের প্রধান বিবেচনা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে আনা একটি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী।


তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ও তাদের সমর্থকেরা টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়েছে। পাশাপাশি একজন সংসদ সদস্যের বাড়ি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের সমর্থকদের দোকানপাটেও হামলার ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, কথিত ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তি হিসেবে উল্লেখ করা আওয়ামী লীগ এখন টুঙ্গিপাড়াকেন্দ্রিক তৎপরতা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে থানায় হামলা, সংসদ সদস্যের বাড়িতে আক্রমণ এবং বিএনপি সমর্থকদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগ রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর আরও অভিযোগ, সীমান্তের ওপারে অবস্থান করা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা দিয়ে বিভিন্ন গ্রামে আগুন লাগানোর নির্দেশ দিচ্ছেন।


তিনি বলেন, একটি পক্ষ চায় সরকার তাদের মতো রাজপথে গুলি চালিয়ে মানুষ হত্যা করুক। মিছিল-সমাবেশে সাধারণ মানুষ উপস্থিত হলে তাদের ওপরও যেন গুলি চালানো হয়, এমন পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তবে সরকার গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে এবং রাজপথে আন্দোলনকারীদের হত্যা করার মতো পরিস্থিতি জনগণ দেখতে চায় না বলে জানান।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিছুটা সময় লাগতে পারে। কিন্তু সেই প্রক্রিয়ায় কোনো নিরীহ মানুষের জীবন যেন বিপন্ন না হয়, তা নিশ্চিত করতে চায় সরকার।


তিনি বলেন, প্রয়োজনে ১০ জন অপরাধীর ব্যাপারে কিছুদিন ধৈর্য দেখানো হবে, তবু একজন নিরীহ মানুষকেও যেন গুলিতে প্রাণ হারাতে না হয়। মিছিল-মিটিংয়ে অতিরিক্ত বল প্রয়োগের মাধ্যমে মানুষের জীবন কেড়ে নেওয়ার নীতি সরকার অনুসরণ করবে না।তবে আত্মরক্ষার প্রয়োজন হলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় বল প্রয়োগ করতে পারবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তার ভাষ্য, পরিস্থিতি মোকাবিলায় সরকার এখন পর্যন্ত ধৈর্য ধরে এগোচ্ছে এবং অতিরিক্ত বল প্রয়োগের কোনো পরিকল্পনা নেই।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
নড়াইলে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা, কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত জাতীয় সংলাপে আওয়ামী লীগকেও রাখতে হবে: রুমিন ফারহানা তাঁবেদার রাষ্ট্রের ষড়যন্ত্র রুখতে রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ তারেক রহমানের সৌদি রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণ, বিমানবন্দরের কাছে ধোঁয়া এসআরবির অভিযানে গ্রেপ্তার বদির জামাতা ব্যারিস্টার রানা ঢাকায় রাতভর আতঙ্ক: পাঁচ বাসে আগুন, ছয় স্থানে ককটেল বিস্ফোরণ মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা, ভাঙচুর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে দুদকের তলব মেঘনা আলমকে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে মডেল মেঘনা আলমকে তলব