জবির ভূগোল ও পরিবেশ বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৬ | ১:৩৩ 233 shares
জবির ভূগোল ও পরিবেশ বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

আজ রবিবার (১৫ নভেম্বর ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের ২১তম ব্যাচের নবীনবরণ এবং ১৬তম ব্যাচের বিদায় অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবদুল আলীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দা ইসরাত নাজিয়া।



প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন নবীন শিক্ষার্থীদের স্বাগত এবং বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বলেন, পৃথিবীকে জানতে হলে পৃথিবীর আলো, বাতাস, উদ্ভিদ, প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে জানতে হবে। এমন কোনো জ্ঞানক্ষেত্র নেই, যার সঙ্গে ভূগোল ও পরিবেশের সম্পর্ক নেই। পৃথিবী যত দিন থাকবে, ভূগোল ও পরিবেশ ডিসিপ্লিনের প্রয়োজনীয়তাও তত দিন থাকবে। বর্তমানে অনেক আধুনিক ও নতুন নতুন বিষয়ের উদ্ভব হচ্ছে, যা সময়ের পরিক্রমায় হারিয়ে যেতে পারে; কিন্তু ভূগোল ও পরিবেশের মতো মৌলিক ও বিস্তৃত জ্ঞানশাখার গুরুত্ব কখনো শেষ হবে না। 



তিনি আরও  বলেন, পৃথিবীর প্রতিটি ভূখণ্ডের বৈশিষ্ট্য আলাদা। প্রকৃতির বিচিত্র লীলাখেলা ও বৈচিত্র্য সম্পর্কে সরাসরি জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে এ বিভাগের শিক্ষার্থীদের। পৃথিবীকে মানুষের বসবাসের উপযোগী করে গড়ে তোলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ বিভাগের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে। পরিবেশ সুরক্ষা ও টেকসই পৃথিবী বিনির্মাণে তাঁদের অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগাতে হবে। 



বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, কর্মক্ষেত্রে যেখানেই যাও না কেন, সব সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ধারণ করতে হবে। তোমাদের কর্ম ও সাফল্যের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচয় ও মর্যাদা আরও বিকশিত হবে—এটাই প্রত্যাশা। একই সঙ্গে নিজেদের দেশ ও দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ ধারণ করতে হবে। দেশের কল্যাণে সবাইকে ঐকান্তিকভাবে এগিয়ে আসতে হবে। রাজনীতির নামে প্রচলিত নেতিবাচক সংস্কৃতি ও অসুস্থ চর্চা থেকে বেরিয়ে আসতে হবে।



জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার এত বছর পরও আমরা স্বাধীনতা ও জাতীয় স্বার্থের বিষয়ে একটি ঐকমত্যে পৌঁছাতে পারিনি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নিজেদের বিকশিত করতে গিয়ে অনেক সময় আমরা অন্যের অস্তিত্বকে স্বীকার করতে চাই না; বরং অন্যের অস্তিত্বকে বিসর্জন দেওয়ার মানসিকতা পোষণ করি। এ ধরনের মানসিকতা জাতীয় বিকাশ ও ঐক্যের পথে বড় অন্তরায়। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সহযোগিতার মধ্য দিয়েই একটি ঐক্যবদ্ধ সমাজ ও রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যার প্রসঙ্গ তুলে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের বয়স ২১ বছর পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের আবাসন সংকট কেন এখনো রয়ে গেছে, তা আমাদের ভাবতে হবে। অতীতে যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁরা কী কাজ করেছেন, তাঁদের পরিকল্পনা ও উদ্যোগে কোথায় ঘাটতি ছিল, সেসব বিষয় থেকে শিক্ষা নিতে হবে। 



৫ আগস্টের পরবর্তী বাংলাদেশের সামাজিক বাস্তবতা তুলে ধরে তিনি আরও বলেন, কথায় কথায় মব সৃষ্টি করা এবং সামাজিক বন্ধন ভেঙে দেওয়ার প্রবণতা জাতিগত বিকাশের জন্য বড় অন্তরায়। এ ধরনের মানসিকতা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের পিতা-মাতার লালিত স্বপ্ন পূরণে প্রকৃত মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার চেষ্টা করতে হবে। মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা এবং দেশ ও প্রতিষ্ঠানের কল্যাণকে সামনে রেখে কাজ করতে হবে। 




অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের। এ সময় বিভাগের শিক্ষক, নবীন ও বিদায়ী শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের একপর্যায়ে বিভাগের বিদায়ী কৃতী শিক্ষার্থীদের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়। নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
মাধবপুরে প্রাইভেটকার থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩ মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা আজ থেকে শুরু ‘আপা ফিরবেন, কিন্তু কী নিয়ে?’ সামিনার পোস্টে তুমুল তোলপাড় ‘বাংলাদেশের জন্য সব করতে প্রস্তুত’, তারেক রহমানকে এরদোগানের আশ্বাস দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধ রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাংগীর আলমের চার দিনের রিমান্ড আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য ফাঁসের অভিযোগ, এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৭ পোশাক কারখানা, উদ্বেগে শিল্প খাত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া শেষ, এবার ভারতের পালা : আইনমন্ত্রী বিএনপিতে আওয়ামী লীগের অনুপ্রবেশ? কোণঠাসা ১৭ বছরের ত্যাগীরা