বন্দরে ৫ নং ওয়ার্ডবাসীর খাদেম হয়ে থাকতে চান মেম্বার পদপ্রার্থী দ্বীন ইসলাম প্রধান

আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৬ | ৬:৩০ 228 shares
বন্দরে ৫ নং ওয়ার্ডবাসীর খাদেম হয়ে থাকতে চান মেম্বার পদপ্রার্থী দ্বীন ইসলাম প্রধান

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী দ্বীন ইসলাম প্রধান ওয়ার্ডবাসীর দোয়া ও ভালোবাসা নিয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।


শুক্রবার (১৩ নভেম্বর) কলাগাছিয়া ইউনিয়নের দিঘলদী জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক বিষয় নিয়ে কথা বলেন।


এ সময় মেম্বার পদপ্রার্থী দ্বীন ইসলাম প্রধান বলেন, “আমি আপনাদের নেতা হতে চাই না, আপনাদের খাদেম হয়ে থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কবুল করেন এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় ৫ নং ওয়ার্ডের মেম্বার হিসেবে নির্বাচিত হই, তাহলে কথা দিচ্ছি, আমি আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখব। সুখে-দুঃখে আপনাদের পাশে থেকে একজন খাদেম হিসেবে কাজ করতে চাই।”


তিনি আরও বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও সহযোগিতাই তাঁর পথচলার মূল শক্তি। জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে ভূমিকা রাখাই তাঁর প্রত্যাশা।


এ সময় তিনি ৫ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।বন্দর প্রতিনিধি

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৭ পোশাক কারখানা, উদ্বেগে শিল্প খাত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া শেষ, এবার ভারতের পালা : আইনমন্ত্রী বিএনপিতে আওয়ামী লীগের অনুপ্রবেশ? কোণঠাসা ১৭ বছরের ত্যাগীরা আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় পুলিশের অভিযানে সোনারগাঁয়ে গ্রেপ্তার ১৮ দৌলতখানে সুজনের দুই যুগ পূর্তি উদ্‌যাপন সড়ক নিরাপত্তা ও মাদক প্রতিরোধে বরগুনা জেলা পুলিশের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ইটনায় পূর্ববিরোধের জেরে ঘরে ঢুকে ভাই-মাকে কুপিয়ে জখম, দেড় লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট এসআরবি সিলগালা ভেঙে রাতের আঁধারে পলিথিন কারখানা চালু, প্রতিবাদ করায় সাংবাদিককে হেনস্তা