আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৬
৫:১৩ অপরাহ্ণ

আরও খবর

ওসমান ফারুকের পদত্যাগের পর শূন্য ঘোষণা কিশোরগঞ্জ-৩ আসন

আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৬ | ৫:১৩ 239 shares
ওসমান ফারুকের পদত্যাগের পর শূন্য ঘোষণা কিশোরগঞ্জ-৩ আসন

বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের পর কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসন শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশন শুরুর পর স্পিকার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের নির্বাচিত প্রতিনিধি ও বিএনপির ভাইস চেয়ারম্যান ড. মুহাম্মদ ওসমান ফারুক।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান ওসমান ফারুক। চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় সেখান থেকেই ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান তিনি। পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার বিষয়টি উল্লেখ করেন এই রাজনীতিক।


স্পিকার সংসদে জানান, ওসমান ফারুকের পদত্যাগের পর বিধি অনুযায়ী ১৫ নভেম্বর থেকে আসনটি শূন্য হয়েছে। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী সংসদকে বিষয়টি অবহিত করা হয়।এর আগে গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনেও ভোট দেননি ওসমান ফারুক। সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানের কথা জানিয়ে সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছিলেন তিনি। চিকিৎসার প্রয়োজনে দীর্ঘদিন দেশের বাইরে থাকায় সংসদীয় কার্যক্রমে তাঁর অংশগ্রহণ নিয়েও আলোচনা ছিল।


ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত হয়ে বিএনপি সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।ওসমান ফারুক সাবেক আমলা। বিশ্বব্যাংকেও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। দীর্ঘ আট বছর যুক্তরাষ্ট্রে থাকার পর ২০২৪ সালের অক্টোবরে দেশে ফিরে আবার সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। তাঁর বয়স ৮৬ বছর।


ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্য ছিলেন ওসমান ফারুক। এ ছাড়া গত ১ জুলাই জাতীয় সংসদে ‘ককাস অব আমেরিকা ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ নামে ১০ সদস্যের একটি বহুদলীয় সংসদীয় ককাস গঠন করা হয়। ওই ককাসের সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি।ওসমান ফারুকের পদত্যাগের ফলে কিশোরগঞ্জ-৩ আসনটি এখন সংসদে প্রতিনিধিত্বশূন্য হলো। আসনটি পূরণে পরবর্তী সাংবিধানিক ও নির্বাচনী প্রক্রিয়ার দিকে নজর থাকবে সংশ্লিষ্টদের।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
আজ হোক কাল, প্রত্যেক দুষ্কৃতিকারীকে আইনের হেফাজতে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুটি বাসে আগুন, আটক ১ সোনারগাঁয়ে ২৩ একর সরকারি জমি উদ্ধার; লাল নিশান ও সাইনবোর্ড স্থাপন যুক্তরাজ্যের পার্লামেন্টে আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে চীফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক যুক্তরাজ্যের হাউস অব কমন্সের ডেপুটি স্পিকারের সঙ্গে চীফ হুইপ নূরুল ইসলাম মনির বৈঠক সোনারগাঁয়ে ফয়েজ সরকারের নেতৃত্বে ফসলি জমি দখল করে বালু উত্তোলনের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শেখ হাসিনার ডিসেম্বরের ফেরার ঘোষণা ঘিরে নাশকতার আশঙ্কা, ১০ দিনে ৪৯ যানবাহনে আগুন টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও করে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, এস এম জিলানীর বাড়িতেও হামলা যুবদল নেতা নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের