জকসুর উদ্যোগে জবির পাবলিক লাইব্রেরিতে বসছে ১০ টন ক্ষমতার এসি

আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৬ | ১২:৫১ ০ শেয়ার
জকসুর উদ্যোগে জবির পাবলিক লাইব্রেরিতে বসছে ১০ টন ক্ষমতার এসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ স্বস্তিদায়ক করতে পাবলিক লাইব্রেরিতে ১০ টন শীতাতপনিয়ন্ত্রণ ক্ষমতার পাঁচটি এসি স্থাপনের উদ্যোগ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের অন্য পাবলিক লাইব্রেরিগুলোতেও এসি স্থাপনের পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

জকসু সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের মসজিদসংলগ্ন ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার বিভাগের নিচতলায় অবস্থিত পাবলিক লাইব্রেরিতে পাঁচটি এসি স্থাপন করা হবে। প্রতিটি এসির ক্ষমতা দুই টন। ইতোমধ্যে এসিগুলো এসে পৌঁছেছে। পূজার ছুটির মধ্যে বিভাগটির সঙ্গে সমন্বয় করে এসিগুলো স্থাপনের চেষ্টা চলছে।

বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ হাজার শিক্ষার্থীর বিপরীতে কেন্দ্রীয় লাইব্রেরিতে আসন রয়েছে মাত্র ৪০০টি। ফলে অনেক শিক্ষার্থী কেন্দ্রীয় লাইব্রেরিতে আসন না পেয়ে ক্লাস শেষে পড়াশোনার জন্য বিভিন্ন পাবলিক লাইব্রেরিতে যায়। তবে এসব লাইব্রেরিতে শীতাতপনিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় গরমের মধ্যে দীর্ঘ সময় পড়াশোনা করতে ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থীদের।

পূর্বে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় লাইব্রেরিতে এসির ব্যবস্থা করা হলেও পাবলিক লাইব্রেরিগুলোতে এত দিন এ সুবিধা ছিল না। এজন্য শিক্ষার্থীদের ভোগান্তি কমানো এবং পড়াশোনার পরিবেশ উন্নত করার লক্ষ্যে এবার এসব লাইব্রেরিতে এসি স্থাপনের উদ্যোগ নিয়েছে জকসু।

এ বিষয়ে জকসুর সহসভাপতি (ভিপি) রিয়াজুল ইসলাম আরটিভিকে বলেন, ‘এটি আমাদের পরিকল্পনারই একটি অংশ। শিক্ষার্থীরা গরমের মধ্যে পাবলিক লাইব্রেরিতে কষ্ট করে পড়াশোনা করেন। তাঁদের এই ভোগান্তির কথা বিবেচনা করেই আমরা এসি স্থাপনের উদ্যোগ নিয়েছি। প্রথমে ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার বিভাগের নিচতলায় অবস্থিত লাইব্রেরিতে এসি লাগানো হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে অন্য লাইব্রেরিতেও এসি স্থাপন করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের এসিগুলো ইতোমধ্যে এসে পৌঁছেছে। তাই খুব দ্রুতই বিভাগের সঙ্গে সমন্বয় করে পূজার ছুটির মধ্যেই এগুলো স্থাপনের চেষ্টা করব।’

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর