উৎসবমুখর আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১ বছর পূর্তি উদযাপন

আপডেটঃ ০৩ নভেম্বর, ২০২৬ | ১১:৩২ ০ শেয়ার
উৎসবমুখর আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১ বছর পূর্তি উদযাপন

উৎসবের আমেজ, আনন্দ-উচ্ছ্বাস আর বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ‘তারুণ্যে দীপ্তপ্রাণ-ঐক্যবদ্ধ জবিয়ান’ প্রতিপাদ্যে সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের নেতৃত্বে ক্যাম্পাস থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি রায়সাহেব বাজার মোড় ও ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ শেষে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীদের নাচ-গান, উচ্ছ্বাস ও বর্ণিল উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও হলের শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু), কর্মকর্তা ও কর্মচারী সমিতি, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ছাত্রসংগঠন এবং সাংবাদিক সংগঠনের সদস্যরা নিজ নিজ ব্যানারে অংশ নেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, হল প্রভোস্ট, প্রক্টরসহ বিভিন্ন দপ্তরের পরিচালকরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জকসুর নেতৃবৃন্দ, সাংবাদিক প্রতিনিধি ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরাও এতে অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালির পাশাপাশি আলোচনা সভা, বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী, দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নিয়ে প্রতিষ্ঠানের দীর্ঘ পথচলা, ঐতিহ্য ও অর্জন উদযাপন করছেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর