পঞ্চম সমাবর্তনের ফি পুনর্বিবেচনার দাবি ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন'র

আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৬ | ১২:৪৭ ০ শেয়ার
পঞ্চম সমাবর্তনের ফি পুনর্বিবেচনার দাবি ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন'র

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তনের নির্ধারিত ফি পুনর্বিবেচনা করে সব গ্র্যাজুয়েটের অংশগ্রহণ নিশ্চিত করতে বাস্তবসম্মত ও অন্তর্ভুক্তিমূলক ফি কাঠামো প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সোমবার (১৯ অক্টোবর) সংগঠনটির সভাপতি মুহাম্মাদ নাজমুল হক সাঈদী ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবদুল হাই স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত সংবাদ অনুযায়ী, সমাবর্তনে অংশগ্রহণের জন্য ৫ হাজার টাকা নিবন্ধন ফি ও সনদ উত্তোলনের জন্য অতিরিক্ত ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত এ ফি পুনর্বিবেচনা করে সব গ্র্যাজুয়েটের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। সমাবর্তন একজন শিক্ষার্থীর দীর্ঘ শিক্ষাজীবনের অন্যতম স্মরণীয় ও আবেগঘন অধ্যায়। এটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাবেক শিক্ষার্থীদের আত্মিক বন্ধনেরও গুরুত্বপূর্ণ উপলক্ষ। তবে সাম্প্রতিক ব্যাচগুলোর অনেক শিক্ষার্থী এখনো কর্মজীবনে প্রবেশ করতে পারেননি কিংবা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠেননি। ফলে নির্ধারিত ফি তাদের জন্য কষ্টসাধ্য হতে পারে। এ অবস্থায় অনেক গ্র্যাজুয়েটের সমাবর্তনে অংশগ্রহণ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি চারটি দাবি জানানো হয়। দাবিগুলো হলো- নির্ধারিত ফি পুনর্বিবেচনা করা, সাবেক শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করা, ব্যাচভিত্তিক ফি নির্ধারণ ও ফি নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা।

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সব গ্র্যাজুয়েটের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করাই সমাবর্তনের অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত। আর্থিক সীমাবদ্ধতা যেন কোনো গ্র্যাজুয়েটের অংশগ্রহণের পথে বাধা হয়ে না দাঁড়ায়। সবার জন্য সমাবর্তন ও সবার অর্জনের মর্যাদা নিশ্চিত করতে অন্তর্ভুক্তিমূলক ফি কাঠামো প্রণয়নের দাবি জানিয়েছে সংগঠনটি।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর