বৃক্ষরোপণ ও বিতরণ প্রতিযোগিতায় দেশসেরা তিনে ইবির তারারমেলা শাখা

আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৬ | ৯:৩৮ ০ শেয়ার
বৃক্ষরোপণ ও বিতরণ প্রতিযোগিতায় দেশসেরা তিনে ইবির তারারমেলা শাখা

জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ ও বিতরণ প্রতিযোগিতায় সারা দেশে তৃতীয় স্থান অর্জন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফুলকুঁড়ি আসরের তারারমেলা শাখা। শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত সংগঠনটির ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তৃতীয়স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ তারারমেলা শাখাকে পুরস্কৃত করা হয়। পুরস্কার তুলে দেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম ও প্রাক্তন প্রধান পরিচালক জাকারিয়া হাবিব পাইলট।

এসময় ইবি তারারমেলা শাখার পক্ষে পুরস্কার গ্রহণ করেন শাখার পরিচালক খন্দকার আহনাফউজ্জামান, সহকারী পরিচালক মুবাশ্বির আলম এবং অর্থ ও শিক্ষা-সাহিত্য সম্পাদক নাবীল বিন আলম।

এ বিষয়ে শাখার সহকারী পরিচালক মুবাশ্বির আলম বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রকৃতিকে সবুজ ও সুন্দর করে গড়ে তোলার লক্ষ্যেই ফুলকুঁড়ি আসরের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। প্রকৃতি ও পরিবেশের জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াসের স্বীকৃতি পেয়ে আমরা আনন্দিত ও উচ্ছ্বসিত। এ অর্জন ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণে আরও কার্যকর ভূমিকা রাখতে আমাদের অনুপ্রাণিত করবে।”

শাখার পরিচালক খন্দকার আহনাফউজ্জামান বলেন, “জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন আমাদের জন্য আনন্দ ও গর্বের। এ সাফল্য শাখার সব দায়িত্বশীল, সদস্য ও শুভাকাঙ্ক্ষীর সম্মিলিত প্রচেষ্টার ফসল। ছোটবেলা থেকেই শিশুদের বৃক্ষরোপণ ও গাছের যত্ন নেওয়ার অভ্যাস গড়ে তুলতে পারলে তাদের মধ্যে পরিবেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ তৈরি হবে। ইনশাআল্লাহ, তাদের হাত ধরেই একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে উঠবে ।”

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর