বিতর্ক ঠেলে জবিতে শিক্ষার্থীদের ‘গরুভোজ’ উৎসব, লাইনে দাঁড়িয়ে খাবারের ভিড়

আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৬ | ৯:৫৪ ০ শেয়ার
বিতর্ক ঠেলে জবিতে শিক্ষার্থীদের ‘গরুভোজ’ উৎসব, লাইনে দাঁড়িয়ে খাবারের ভিড়

​সব শঙ্কা ও বিতর্ক দূরে ঠেলে অবশেষে উৎসবের আমেজে মাতলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ অক্টোবর) দিনভর জবি প্রাঙ্গণে পালিত হলো বহুল আলোচিত 'গরুভোজ'। বেলা বাড়ার সাথে সাথে ক্যাম্পাসে নামে হাজারো শিক্ষার্থীর ঢল। দীর্ঘ লাইনে রোদ মাথায় দাঁড়িয়ে টোকেন মিলিয়ে হাসিমুখে খাবার সংগ্রহ করতে দেখা যায় সাধারণ শিক্ষার্থীদের।

​ঘটনার শুরু গত ১২ অক্টোবর। বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের কিছু শিক্ষার্থী মুক্তমঞ্চের কাছে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করতে গেলে কাছেই থাকা মন্দিরের বিষয়টি উল্লেখ করে কয়েকজন হিন্দু শিক্ষার্থী আপত্তি জানান। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ করে নোটিশ দেয়।

​প্রশাসনের এই সিদ্ধান্ত মেনে নেননি শিক্ষার্থীরা। তাদের দাবি, মুক্ত ক্যাম্পাসে নিজের পছন্দের খাবার খাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া অযৌক্তিক। বিজ্ঞপ্তির প্রতিবাদে বুধবার রাতে জকসুর ব্যানারে শিক্ষার্থীরা ভাস্কর্য চত্বরে জোরালো আন্দোলন শুরু করলে প্রশাসন নোটিশটি প্রত্যাহার করতে বাধ্য হয়। সেখান থেকেই আসে আজকের এই বড় আয়োজনের ঘোষণা।

​আজ জুমার নামাজের পর পুরো ক্যাম্পাস যেন ঈদ উৎসবে রূপ নেয়। লাইনে দাঁড়িয়ে খাবার নেওয়া আল-আমিন নামে এক সাধারণ শিক্ষার্থী বলেন, "আমরা সবাই একসঙ্গে পড়াশোনা করি, আড্ডা দিই। এখানে কোনো ধর্ম বা মানুষের প্রতি আমাদের বিদ্বেষ নেই। সাধারণ শিক্ষার্থীরা মিলে নিজেদের পছন্দের খাবার আনন্দ করে খাচ্ছি, এটুকুই। এটাকে সংঘাত হিসেবে দেখার সুযোগ নেই।"

​খাবার গ্রহণে অংশ নেওয়া আরেক শিক্ষার্থী তানজিলা আক্তার বলেন, "ক্যাম্পাস আমাদের দ্বিতীয় বাড়ি। সেখানে কোনটা খাওয়া যাবে আর কোনটা যাবে না—প্রশাসনের এমন হঠাৎ নিষেধাজ্ঞা আমাদের আহত করেছিল। আজকের এই ভিড় প্রমাণ করে আমরা সব বিতর্ক ঠেলে একসঙ্গে উদ্‌যাপন করতে জানি।"

​তবে দুর্গাপূজার কাছাকাছি সময়ে এমন কর্মসূচি ক্যাম্পাসের দীর্ঘদিনের সম্প্রীতিতে কোনো প্রভাব ফেলবে কি না তা নিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ কিছু সংগঠন ও শিক্ষার্থী উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও দিনভর এ নিয়ে নানা মতামত দেখা গেছে।

​তবে সব আলোচনা-সমালোচনার মাঝেও কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই স্বতঃস্ফূর্ত ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে শিক্ষার্থীদের এই আয়োজন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর